নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত, খারিজ রাজ্যের আবেদন

নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত। খারিজ হয়ে গেল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস নেতাদের আবেদন।

কলকাতা, ২১ মার্চ : নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত। খারিজ হয়ে গেল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস নেতাদের আবেদন। শুধু তাই নয়, সিবিআই তদন্তের সময়সীমাও বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যেখানে ৭২ ঘণ্টার মধ্যে সময়সীমা দিয়েছিল তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট তা বাড়িয়ে দিল একমাস।

হাইকোর্টের নির্দেশ মেনে ৭২ ঘণ্টার মধ্যে প্রস্তুত হয়েছে নারদকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট। সেই রিপোর্ট মঙ্গলবার হাইকোর্টে পেশ করা হয়। পাশাপাশি সিবিআই-এর পক্ষ থেকে এফআইআর দায়ের করার কথাও চূড়ান্ত করা হয়েছিল। এদিন তদন্তের সময়সীমা বাড়িয়ে সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিল রাজ্য সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই রায় তৃণমূল সরকার ও নেতাদের কাছে বড় ধাক্কা।

নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত, খারিজ রাজ্যের আবেদন

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল আগামী একমাসের মধ্যে এফআইআর করার সম্ভবনা নেই। নেই একমাসের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারির সম্ভাবনাও।

নারদ মামলায় সিবিআই তদন্ত রুখতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েই হোঁচট খেয়েছে তৃণমূল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদনের মামলা উল্লেখ করাই যায়নি পদ্ধতিগত ত্রুটির কারণে। আজ, মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়।

রাজ্য সরকার ও সাত তৃণমূল নেতা পৃথক মামলার আবেদন করেছিলেন। তার মধ্যে রাজ্য ও পাঁচ নেতার মামলা খারিজ হয়ে যায়। দুই নেতার করা মামলার শুনানি হবে আজ। নারদা মামলায় নাম জড়িয়েছে সাত তৃণমূল নেতার। তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+