টিভি চ্যানেলে বিচারপতি গাঙ্গুলির সাক্ষাৎকার! হাইকোর্টের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, 'স্বস্তি' অভিষেকের
আদালতে চলতে থাকা নিয়োগ দুর্নীতি সংস্কান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কী বলেছেন, তা নিয়ে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। এব্যাপারে এদিন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নির্দেশ পাঠিয়ে চার দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ তিনি হাইকোর্টে চলতে থাকা ঘুষ দিয়ে চাকরি সংক্রান্ত মামলায় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমাকে নিয়ে গঠিত বেঞ্চে এব্যাপারে সওয়াল করা হয়।

বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দুই সদস্যের বেঞ্চ বলেছে, একজন বিচারপতি চলতে থাকা মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারেন না। বেঞ্চের তরপে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৃহস্পতিবার কিংবা তার আগে রিপোর্ট দাখিল করতে বলেছে। এর একদিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্ট ১৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের ১৩ এপ্রিল সিবিআই এবং ইডিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ নিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। তারপরেই সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগেই এই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে সেই স্থগিতাদেশের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে জনসংযোগ যাত্রার আগে স্বস্তিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গ কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। তার ভিত্তিতে এফআইআর করে কলকাতা পুলিশ। যে কারণে শুনানির সময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনানির সময় নির্দেশ দেন, কলকাতা পুলিশ তদন্তকারী সিবিআই এবং ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করতে পারবে না।












Click it and Unblock the Notifications