সুপ্রিমে পিছল পঞ্চায়েত-মামলা, ভোটে কেন্দ্রীয় বাহিনীর আশায় অধীর প্রতীক্ষায় দিলীপরা
বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেস আবেদন করে হাইকোর্টে, আর বিজেপিও একই দিনে আবেদন করে সুপ্রিম কোর্টে। সেই মামলা পিছিয়ে গেল সোমবার।
বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেস আবেদন করে হাইকোর্টে, আর বিজেপিও একই দিনে আবেদন করে সুপ্রিম কোর্টে। হাইকোর্টে কংগ্রেসের করা মামলার শুনানি হলেও, বিজেপির করা পঞ্চায়েত-মামলার শুনানি পিছিয়ে গেল। শীর্ষ আদালত এই আবেদন আগেই গ্রহণ করেছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় সোমবার এই মামলার শুনানি হবে।

অভিযোগ, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মনোনয়ন-পর্বে ব্যাপক সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে ভোট করা অসম্ভব। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে ভোটের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বিজেপি।
বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও আপাতত সেই মামলার শুনানি হচ্ছে না। সোমবার অর্থাৎ ৯ এপ্রিল এই মামলা শুনবেন বিচারপতিরা। তারপরই প্রয়োজনীয় নির্দেশ দেবেন। আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্য বিজেপি।
উল্লেখ্য, বুধবারই বিজেপি রাজ্য সভাপতি জানান, তাঁরা সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নিয়ে মামলা করতে চলেছেন। কারণ পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে সন্ত্রাস চলছে। গণতান্ত্রিক পথে ভোট করার কোনও পরিবেশই নেই রাজ্যে। শাসকদল বিরোধীদের মনোনয়ন পর্যন্ত দিতে দিচ্ছে না। এমতাবস্থায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করা অসম্ভব।












Click it and Unblock the Notifications