ক্ষুব্ধ সর্বোচ্চ আদালতের নির্দেশ! সারদা মামলা ফিরল হাইকোর্টে

সারদা মামলা হাইকোর্টে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই-এর অধীনে তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত। ২০১৪ সালে সারদা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, এখনও কেন এত বিলম্ব, তা নিয়ে প্রশ্ন

সারদা মামলা হাইকোর্টে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই-এর অধীনে তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত। ২০১৪ সালে সারদা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, এখনও কেন এত বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। সিবিআই এবং কলকাতা পুলিশের মধ্যে বিরোধ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

ক্ষুব্ধ সর্বোচ্চ আদালতের নির্দেশ! সারদা মামলা ফিরল হাইকোর্টে

রাজ্যের সিপিএম এবং কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে সারদা মামলা নিয়ে। বিষয়টি নিয়ে মমতা-মোদীর সমঝোতারও অভিযোগ করেছে তারা। কেননা এই মামলায় শাসকদলের প্রায় একডজন নেতানেত্রীর নাম এই মামলায় জড়িয়ে গিয়েছে। তবে তদন্তের অগ্রগতি নিয়ে যে সর্বোচ্চ আদালতও সন্তুষ্ট নয়, তা ফের একবার বুঝিয়ে দেওয়া হয়েছে সোমবার। আদালত খোলার পর সোমবার বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়।
সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর তরফে কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়। যদিও এই ঘটনায় ক্ষুদ্ধ সর্বোচ্চ আদালত। সিবিআই-এর তরফে তদন্তের জন্য বারবার সময় চাওয়াতেও ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত।

২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি টিএস ঠাকুর সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। প্রায় চার বছর পেরিয়ে গেলেও তদন্তের কাজ এগোয়নি বলে অভিযোগ করে মামলা করেছিলেন সুব্রত চট্টরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+