সুপ্রিম কোর্টে মিলল না 'রেহাই'! গ্রেফতারির শঙ্কা বাড়ছে রাজীব কুমারের

সর্বোচ্চ আদালতে কার্যত ধাক্কা খেলেন আইপিএস রাজীব কুমার। ফলে ২৩ মে-র পর তাঁর গ্রেফতারির শঙ্কাও বাড়ল।

সর্বোচ্চ আদালতে কার্যত ধাক্কা খেলেন আইপিএস রাজীব কুমার। ফলে ২৩ মে-র পর তাঁর গ্রেফতারির শঙ্কাও বাড়ল। এদিন সুপ্রিম কোর্টের কাছে সাতদিনের জামিনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী। যদিও সেই আবেদন শোনেনি ২ সদস্যের ডিভিশন বেঞ্চ। তাঁকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে মিলল না রেহাই! গ্রেফতারির শঙ্কা বাড়ছে রাজীব কুমারের

শুক্রবার তাদের দেওয়া আদেশে অন্তবর্তীকালীন রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে বলে জানানো হয়। তবে সাতদিনের মধ্যে আগাম জামিনের জন্য তিনি আবেদন করতে পারবেন বলে জানানো হয়। কিন্তু এর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করতে হত রাজীব কুমারকে। এদিন সর্বোচ্চ আদালতে রাজীব কুমারের আইনজীবী জানান, রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে। এই অবস্থায় তাঁকে দেওয়া সাতদিনের সময়সীমা বাড়ানো হোক। এদিন শুনানিতে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হলেন, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সঞ্জীব খান্না।

এদিন রাজীব কুমারের আবেদন খারিজ করে দেয় দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। তাঁকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রধান বিচারপতির অনুমতি ক্রমে এক্ষেত্রে তিন সদস্যের বেঞ্চ গঠিত হবে। তারপরেই রাজীব কুমারের আবেদনের শুনানি হবে।

১৭ মে সর্বোচ্চ আদালত রাজীব কুমারের গ্রেফতারি সংক্রান্ত মামলার রায় দিয়েছিল। দিয়েছিল সাতদিনের সময়সীমা। ২৩ মে রাত বারোটায় সেই সময়সীমা শেষ হবে। সেই সময়ের মধ্যে বর্ধিত সময়ের ব্যবস্থা করতে হবে রাজীব কুমারকে। না হলে ওই সময়ের পর গ্রেফতার করা হতে পারে রাজীব কুমারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+