কলকাতায় ঢুকল আম্ফান, তীব্র তাণ্ডবে প্রাণ ভয়ে ছুটছেন বাসিন্দারা, ১৩০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়
কলকাতায় ঢুকল আম্ফান, তীব্র তাণ্ডবে প্রাণ ভয়ে ছুটছেন বাসিন্দারা, ১৩০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়
কলকাতায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় আম্ফান। প্রবল গতিতে ঝড়ো হাওয়া বইছে শহর জুড়ে। লন্ডভন্ড শহর। রাস্তায় উপড়ে পড়ছে গাছ, একাধিক বাড়িতে শর্টশার্কিট। ভেঙে পড়েছে একাধিক দোকান। প্রাণ ভয়ে রাস্তায় ছুটোছুটি করছেন ট্যাংরার বাসিন্দারা।

শহরে ঢুকল আম্ফান
অবশেষে বিকেল ৫টিয় শহরে ঢুকে পড়ল ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের তাণ্ডবে শহরের রাজ পথে একের পর ভেঙে পড়ছে গাছ। প্রাণ বাঁচাতে ছুটো ছুটি করছেন শহরের বাসিন্দারা। ট্যাংরায় এমনই করুণ ছবি ধরা পড়েছে। আতঙ্কে বাড়িতে থাকতে চাইছেন না তাঁরা। গোটা এলাকা গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে।

কলেজ স্ট্রিট লন্ডভন্ড
আম্ফানের দাপটে লন্ডভন্ড বইপাড়া, ট্রাম লাইনে একের পর এক গাছ ভেঙে পড়েছে রাস্তায়। ছোট ছোট দোকান ভেঙে পড়েছে। রাস্তায় বই পড়ে ভাসছে বলা যায়। ধুলিসাৎ হয়ে গিয়েছে একাধিক দোকান। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। প্রচণ্ড গতিতে বইছে ঝড়।

জলমগ্ন শহর
প্রবল বৃষ্টির দাপটে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক রাস্তা। জল জমে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজস্ট্রিট, শ্যামবাজার সহ একাধিক জায়গায়। গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। অবরুদ্ধ হয়ে গিয়েছে রাস্তা। লন্ডভন্ড অবস্থা রাজপথের। আতঙ্কে ঘরে থাকতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা।

এন্টালিতে ভেঙে পড়েছে বাড়ি
এন্টালিতে ভেঙে পড়েছে দুটি বাড়ি। আরও দুটি বাড়ি বিপজ্জন অবস্থায় রয়েছে। শহরের একাধিক জায়গায় শর্ট সার্কিট শুরু হয়ে গিয়েছে। বেলেঘাটার বহুতলে শর্ট শার্কিট হয়েছে একটি বাড়িতে। ট্যাংরাতেও একই ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications