Sandeshkhali: আমি শিহরিত, এটাই সঠিক সময়! সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় আমি শিহরিত! স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে এমনটাই মন্তব্য করলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। শুধু তাই নয়, সন্দেশখালির দুটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট বিচলিত বলেও উল্লেলহ বিচারপতির সিনহা রায়ের নির্দেশে। আর তা হল আদিবাসীদের জমি দখল করার অভিযোগ।

পাশাপাশি সেখানকার (Sandeshkhali) মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠছে। ফলে আদালত এই মামলা স্বতঃপ্রণোদিত ভাবে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। যা খুবই তাৎপর্য বলেই মনে করা হচ্ছে।

Sandeshkhali

গত প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। এখনই গ্রেফতার নয় সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শাহজাহান শেখ এবং শিবু। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও তা নিয়ে নাটক দেখেছে বাংলার মানুষ। এই অবস্থায় আজ মঙ্গলবার পুরো ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। পুরো ঘটনা শুনে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের পর্যবেক্ষণ, সন্দেশখালির ঘটনায় আদালতের হস্তক্ষেপ করার সঠিক সময় এটাই। বিচারপতি সিনহা রায়ের কথায়, মাথার উপর আদালত রয়েছে, এটা ভেবে রাতে সাধারণ মানুষ রাতে নিশ্চিন্তের ঘুম ঘুমোতে যান। ফলে ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময় বলে পর্যবেক্ষণ বিচারপতি অপূর্ব সিনহা রায়।

এই ঘটনায় (Sandeshkhali) আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে 'আদালত বান্ধব' হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি সিনহা রায়। অন্যদিকে রাজ্যের পিপি দেবাশীষ রায়কে এই ব্যাপারে রিপোর্ট আগামী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আরও একটি মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের ভতসনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। মামলার শুনানিতে রাজ্যকে আদালতের তোপ, গভীর বিষয়। বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেবেন না।

মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মানুষের অধিকার রক্ষার দাবি। একজন প্রাক্তন বিধয়ক চারদিন ধরে পুলিশের হেফাজতে। কারণ তিনি মানুষকে জড়ো করেছিলেন। সেখানে মানুষের অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের জন্য তাকে মুরগির খামার পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ হয়নি। এমন কি যে পুলিশ অফিসাররা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করে আইনজীবী প্রতিবেদন লেখা পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সংক্রান্ত (Sandeshkhali) মামলার শুনানি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+