তফশিলি উপজাতি প্রার্থী সানি লিওনি! ব্যবস্থা নিল মমতার স্বাস্থ্য দফতর
স্বাস্থ্য দফতরে চাকরির মেধা তালিকায় নাম সানি লিওনির। এখানেই শেষ নয়, তালিকায় কারও নাম হাই কিংবা হ্যালো। বাবার নাম হিসেবে দেওয়া হয়েছে হাইবাবু।
স্বাস্থ্য দফতরে চাকরির মেধা তালিকায় নাম সানি লিওনির। এখানেই শেষ নয়, তালিকায় কারও নাম হাই কিংবা হ্যালো। বাবার নাম হিসেবে দেওয়া হয়েছে হাইবাবু।
স্বাস্থ্য দফতরের ফেসিলিটি ম্যানেজারের পদে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থী তালিকায় দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারছেন না। শুধু প্রার্থীর নামেই নয়, তাদের নম্বর দেখলেও চোখ কপালে ওঠার যোগার।

ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি
ফেব্রুয়ারি মাসে ফেসিলিটি ম্যানেজারের পদে (গ্রেড ৩) বিজ্ঞপ্তি দিয়েছিল স্বাস্থ্য দফতর। বলা হয়েছিল শূন্য পদ ৮১৯ টি। বেতন ক্রম ৭১০০ থেকে ৩৭৬০০ টাকা। আবেদনকারীদের বয়সসীমা ছিল ৩৯ বছর। যোগ্যতা হিসেবে স্নাতক প্রার্থী চাওয়া হয়েছিল। সাধারণ ও ওবিসিদের ফি ছিল ১৬০ টাকা। কিন্তু তফশিলি জাতি উপজাতিদের কোনও ফি ছিল না। অনলাইনে
প্রায় তিনলক্ষ আবেদনকারী এই আবেদন করেছিলেন। উচ্চমাধ্যমিক এবং স্নাতকের ফলের নিরিখে প্রার্থী বাছাই করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

তফশিলি প্রার্থী তালিকায় সানি লিওনি
এই নিয়োগের পরীক্ষায় তফশিলি উপজাতি তালিকায় ৯৮০ জনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। সেই তালিকায় ১৯ নম্বরে স্থান পেয়েছেন সানি লিওনি।

তালিকা প্রত্যাহার স্বাস্থ্যভবনের
তালিকায় শুধু সানি লিওনিই নয়, তালিকায় কারও নাম হাই কিংবা হ্যালো। কোনও ক্ষেত্রে বাবার নাম এবং ছেলের নাম এক। আবার কোনও ক্ষেত্রে প্রার্থীর নাম দীপক রায় হলে, বাবার নাম দীপ সেন দেখানো হয়েছে। এই তালিকায় প্রাপ্ত নম্বরও আকাশ ছোঁয়া। কেউ পেয়েছে ৯৬ শতাংশ, কেউবা ৯৮ শতাংশ। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে এক মহিলা প্রার্থীর নাম সুদামা এবং তাঁর বাবার নাম কৃষ্ণ। এটি কোনওভাবে সম্ভব হলেও, কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে ১০০ শতাংশ নম্বর তিনি। এই তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশও হয়ে যায়। এর পরে তালিকা প্রত্যাহার করে নিয়ে বাধ্য হয় স্বাস্থ্য দফতর।












Click it and Unblock the Notifications