RG Kar Hospital: পুলিশ কমিশনারকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন, লালবাজারে তলব করা হল সুখেন্দু শেখরকে

চাপ বাড়ল তৃণমূল কংগ্রেস সাংসদের। আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদকে তলব করল লালবাজার।

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আরজি করক হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে গ্রেফতার করে জেরা করা উচিত সিবিআইয়ের।

sukhendu sekhar

আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা থেকে শুরু করে নির্যাতিতার মর্মান্তিক মৃত্যুকে কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তা জানার দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এই নিয়ে প্রকাশ্যেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলেছিলেন তিনি। ঘটনার তিনদিন পরে কেন স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালানো হয়েছিল হাসপাতালে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেনম তিনি।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। মহিলাদের রাত দখলের কর্মসবচিকে সমর্থন জানিয়ে তিনি যোধপুর পার্কে নেতাজী মূর্তির পাদদেশে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান করেছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন আমিও মেয়ের বাবা নাতনিও রয়েছে আমার। এই শহরে এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না।

সেদিনও তিনি মন্তব্য করেছিলেন দলের সাংসদ হিসেবে নয় এটা তাঁর ব্যক্তিগত মতামত। সুখেন্দু শেখরের মতোই আরেক তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনও এই ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে সরব হয়েছিলেন। মেয়েদের রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছিলেন তাঁর স্ত্রী এবং কন্যা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেনি তিনি। তারপরেই এক প্রকার শান্তনু সেনকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও প্রতিবাদ করতে পিছিয়ে যাননি তিনি। আরজি কর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি।

আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে তলব করেছে লালবাজার। দুই চিকিৎসক কুণাল সরকার এবং অর্ণব গোস্বামীকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। বাম নেত্রী মীনাক্ষীর পর বিজেপি নেত্রী লকেট চট্টোধ্যায়কেও লালবাজারে তলব করা হয়েছে রবিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+