মিঠুন চক্রবর্তীকে কেন পদ্ম পুরস্কার? কুণালকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি

প্রজাতন্ত্র দিবসের দিনেও রাজনৈতিক আঁচকাআঁচকি জারি থাকল। মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন কেন্দ্রের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাই নিয়ে কটাক্ষ করেছেন। এবার মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুন চক্রবর্তী বাঙালি অভিনেতা। তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন। গত কয়েক বছর ধরেই মিঠুন চক্রবর্তীকে ঘিরে বাংলার রাজনীতিতে টানাপোড়েন রয়েছে। এক সময় মিঠুন চক্রবর্তী তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন। কিন্তু এখন তিনি বিজেপিতে।

ইন্ডিয়া জোট কল্পনাপ্রসূত বাদ্যযন্ত্র, দাবি সুকান্তের

গেরুয়া জার্সিতে তৃণমূলের বিরুদ্ধে ভোটের প্রচারে দেখা গিয়েছে মিঠুনকে। রাজনৈতিকভাবে তাঁকে আক্রমণ করে তৃণমূল। পদ্ম পুরস্কার পাচ্ছেন ডিসকো ড্যান্সার। সে কথা জানার পরেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এবার তাই নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। একজন সাড়ে তিন বছর জেল খাটা ব্যক্তি মিঠুন চক্রবর্তী সম্পর্কে বক্তব্য রাখছেন। উত্তর কলকাতায় মিঠুন চক্রবর্তী থাকতেন। কুণাল ঘোষও উত্তর কলকাতার বাসিন্দা। উত্তর কলকাতার মানুষদের এই বিষয়ে উত্তর দিতে বলছেন সুকান্ত মজুমদার।

মহিলা হিসেবে মান সম্মান রাখার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই। পার্কস্ট্রিট কাণ্ড থেকে হাঁসখালি একাধিক ঘটনায় তিনি অপমানজনক মন্তব্য করেছেন। রাজ্যের মহিলাদের উপর নিগ্রহ হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন ঘটনায় একাধিক মন্তব্য করেছেন। সেখানে কোনওভাবেই তাঁর সম্মান থাকে না। তৃণমূল কংগ্রেস মিছিল করবে ৩০ তারিখ। কিন্তু মুখ্যমন্ত্রী আগে সম্মান খুইয়েছেন। এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় অভিনেতা কেউ নেই। রাজ্যে তিনি অভিনয়ের সর্ব সেরা। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর কাছে গান শুনতে চাইতেন। মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন সুকান্ত। মিঠুন চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পান না। মিঠুন চক্রবর্তী যোগ্য ব্যক্তি কী না মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ বলার নেই। এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি র।

বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেই বিষয়ে তির্যক মন্তব্য করেছেন সুকান্ত। ইন্ডিয়া জোর কল্পনাপ্রসূত বাদ্যযন্ত্র। সেখানে সুর পাওয়া যাবে না। সব বেসুরো বাজবে। তবলার বায়া ও সেতারের তার দিয়ে কি কোনও বাদ্যযন্ত্র বানানো সম্ভব? প্রশ্ন সুকান্তের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+