পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে তলবের পর এবার রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী এবং আসন্ন নির্বাচনে শাসকদলের প্রার্থী সুজিত বসু ও রথীন ঘোষকে ডেকে পাঠাল। জানা গিয়েছে, বহুচর্চিত পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের তলব করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আগামী সোমবার, ৬ এপ্রিল এবং মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে আগামী বুধবার, ৮ এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

নির্বাচনের ভরা মরশুমে প্রচারের চরম ব্যস্ততার মাঝে এই দুই হেভিওয়েট নেতার তলব রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করেছে। দুই নেতা ইডির কাছে সশরীরে হাজিরা দেবেন, নাকি সময় চেয়ে নেবেন, সেটাই এখন দেখার।
এর আগে জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ডেকে পাঠিয়েছিল ইডি। কলকাতা পুরসভার এই মেয়র পারিষদকে গত সোমবারের পর শুক্রবারও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে দেখা যায়।
রাজ্যজুড়ে ইডির ধারাবাহিক তল্লাশি অভিযান এবং বিভিন্ন স্থান থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। তবে শাসকদলের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের 'সময়' নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে।
তৃণমূলের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রতিবারের মতো এবারও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে তৃণমূল প্রার্থীদের বিভিন্ন মামলায় তলব করে চাপ সৃষ্টির চেষ্টা চলছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের










Click it and Unblock the Notifications