HIgh court: সুজয়কৃষ্ণ কেন জামিন পাবেন না? ইডির কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি

সুজয়কৃষ্ণ ভদ্র কেন জামিন পাবেন না? সেই বিষয়ে ইডির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী দিন সেই রিপোর্ট দেখবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন সুজয়কৃষ্ণের জামিন দেওয়া হয়নি। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অসুস্থ। তাকে এবার জামিন দেওয়া হোক৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার এই আবেদন করা হয়। এদিন ওই মামলার শুনানি চলে।

HIgh court

কালীঘাটের কাকুর আইনজীবী তরফে এই তার শারীরিক অবস্থার কথা তোল হয়৷ তিনি অসুস্থ। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেজন্যই এবার তাকে আদালত জামিন দিক। কিন্তু ইডির আইনজীবীর তরফে ওই বক্তব্যের বিরোধিতা করা হয়।

লিপস এন্ড বাউন্ডস সংস্থার অন্যতম কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির তদন্তে একাধিক তথ্য সামনে এসেছে। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে ইডিকে। কিন্তু এই সুজয়কৃষ্ণ ভদ্রকে তারা নাগালের মধ্যে পাচ্ছেন না। তার কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে তদন্তে বিশাল বড় অগ্রগতি হবে। এছাড়াও সুজয়কৃষ্ণ প্রভাবশালী। একথাও বার বার তদন্তকারীরা দাবি করছেন।

দীর্ঘ সময় ধরে সুজয়কৃষ্ণ ভদ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার গতি প্রকৃতি ও শারীরিক অসুস্থতা সম্পর্কেও সঠিক তথ্য ইডির কাছে আসছে না। একথা অভিযোগ আকারে করা হয়েছিল। এদিকে সুজয়কৃষ্ণ যথেষ্ট অসুস্থ। তার রক্তের চাপের সমস্যা রয়েছে। রক্তের চাপ অনেক নেমে গিয়েছে।একথা জানানো হচ্ছে।

তার হৃদযন্ত্রে ফের সমস্যা দেখা দিয়েছে। এনজিওগ্রাম করা হয়েছিল অতি সম্প্রতি। এসএসকেএম হাসপাতালে আইসিইউ বিভাগে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। তার শারীরিক অবস্থা ভালো নয়। এজন্যই এবার আদালত থেকে জামিন চাইছেন সুজয়কৃষ্ণ।

তবে বিচারপতি এদিন জামিন দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময় দেওয়া হয়েছে। সুজয়কৃষ্ণ কেন জামিন পাবেন না? সে বিষয়ে ইডিকে তথ্য আদালতকে দিতে হবে। আগামী মঙ্গলবার ফের শুনানি আছে এই মামলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+