‘হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’! কেন এমন কথা বামনেতার মুখে

‘হিটলার চেয়েছিলেন ১০০ শতাংশ আসনে জিততে। আপনিও চাইছেন। তাই পরিণতির কথাটা মাথায় রাখবেন।’ সুজনের বাক্যবাণে বিদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হবে হিটলারের মতো। বারাকপুরের ছাত্র যুব উৎসবে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনই পরিণতির কথা জানালেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, 'হিটলার চেয়েছিলেন ১০০ শতাংশ আসনে জিততে। আপনিও চাইছেন। তাই পরিণতির কথাটা মাথায় রাখবেন।'

 ‘হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’! কেন এমন কথা বামনেতার মুখে

এসএফআই-এর ডাকে ছাত্র যুব উৎসবে যোগ দিতে গিয়েছিলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি এই অনুষ্ঠানে বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কর্ণাটক যাচ্ছেন। খুব ভালো কথা। তিনি বলেছেন, কর্ণাটকে গণতন্ত্রের জয় হয়েছে। কিন্তু বাংলায় কী চলছে, সাম্প্রতিক নির্বাচনে কী হয়েছে, সে কথা কি মুখ্যমন্ত্রী বলবেন কর্ণাটকে গিয়ে?'

সুজনের কথায়, 'কর্ণাটকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই আমন্ত্রিত। তাঁদের সামনে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি মুখ খুলতে পারবেন, গণতন্ত্র নিয়ে। বলতে পারবেন, যে আমার রাজ্যেও গণতন্ত্রের জয় হয়েছে।' সুজন বলেন, 'রাজনীতিতে এখন লুম্পেনদের নেতৃত্ব চলছে। লুম্পেনদের মাথায় রয়েছে শাসকদলের হাত রয়েছে। সেইসঙ্গে আছে পুলিশের বরাভয়।'

 ‘হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’! কেন এমন কথা বামনেতার মুখে

এ রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুজনবাবু তাঁকে হিটলারের সঙ্গে তুলনা করেন এদিন। তিনি বলেন, 'হিটলারও চেয়েছিলেন ১০০ শতাংশ জয় পেতে। আমাদের মুখ্যমন্ত্রীও সেটাই চাইছেন। হিটলার ৯৯ শতাংশ আসনে জয় পেয়েছিলেন। আর তাঁকে অনুকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ৯৫ শতাংশ আসনে জয় তুলে নিয়েছেন।'

তাঁর কথায়, 'হিটলারের থেকে খুব একটা পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এ প্রসঙ্গে মমতাকে উদ্দেশ্য করে সুজনের বাক্যবাণ, 'হিটলারের পরিণতি মনো আছে তো আপনার? সেই পরিণতির দিকে খেয়াল রাখুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+