মোদী না হলে দিদিই প্রধানমন্ত্রী! বিজেপি প্রজেক্ট করতে শুরু করেছে, কটাক্ষ সুজনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলে তোপ দাগলেন বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলে তোপ দাগলেন বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। ফের সামনে এসে গেল বিজেপি-তৃণমূলের গোপন আঁতাত। মোদীভাই ও দিদিভাই যে একই কয়েনের দু'পিঠ তা প্রমাণ হয়ে গেল ফের।

মোদী না হলে দিদিই প্রধানমন্ত্রী! বিজেপি প্রজেক্ট করতে শুরু করেছে, কটাক্ষ সুজনের

দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর বংলার রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। শুধু বিজেপির নেতা-কর্মীদেরই রোষের মুখে পড়েননি দিলীপ ঘোষ, তাঁর ওই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস ও সিপিএমও। তাঁর মন্তব্যে তৃণমূলকে মাইলেজ দেওয়ার পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকেও অক্সিজেন জুগিয়েছে।

সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর প্রশস্তিসূচক ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে লিখেছেন- ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। বঙ্গ বিজেপির প্রধানই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাপ্রকাস করেছেন। এর আগে কপিল মুনি মন্দিরের মহন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার আশীর্বাদ করেছেন।

তিনি আরও লেখেন, আরএসএস তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা আখ্যা দিয়েছিল। আর বিজেপি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করছে প্রধানমন্ত্রী হিসেবে। যদি নরেন্দ্র মোদী না হন, তাহলে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা প্রমাণিত। যদিও বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পর একাংশ অমিত শাহের কাছে নালিশ করেছেন।

কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, বিজেপি বুঝতেই পেরে গিয়েছে, ২০১৯-এ ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদী। হার অবধারিত ধরে নিয়েই এম মন্তব্য। প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করছে বঙ্গ বিজেপির প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+