মনে পড়েছে রাজীব কুমারের মুখ, মুখ্যমন্ত্রী ছিঃ! অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে বললেন সুজন

বুধবার প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পর এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষকরলেন বাম পরিষদীয় নেতা সুজন

বুধবার প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পর এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বৈঠকের পর বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন অসমের এনআরসি নিয়ে কথা হয়েছে। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, তিনি অসমের মুখ্যমন্ত্রী না বাংলার।

 'তিনি অসমের মুখ্যমন্ত্রী না, বাংলার'

'তিনি অসমের মুখ্যমন্ত্রী না, বাংলার'

মুখ্যমন্ত্রীর মুখে শুধু অসম অসম। অসমের এনআরসি নিয়েই তিনি চিন্তিত। অথচ, বুধবার তিনি বলেছিলেন এনআরসি অসমের ব্যাপার। এদিন বারবার মুখ্যমন্ত্রী অসমের এনআরসি নিয়ে বারবার
উল্লেখ করায় সুজন চক্রবর্তীর প্রশ্ন তিনি অসমের মুখ্যমন্ত্রী না বাংলার।

'বাংলার কথা না বলা নিয়ে প্রশ্ন'

'বাংলার কথা না বলা নিয়ে প্রশ্ন'

এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী বাইরে এসে শুধু বলেছেন, বাংলায় এনআরসির দরকার নেই। কিন্তু বাংলার এনআরসি নিয়ে কোনও কথা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার এনআরসি নিয়ে কিছু বলেননি অমিত শাহ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেরই সমালোাচনা করেছেন বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন বলতে পারলেন না বিধানসভায় এনআরসি নিয়ে প্রস্তাবপাশ করানো হয়েছে। আর সবসময় সারা দেশের এনআরসি নিয়ে বলছেন অমিত শাহ। উল্লেখ করেন সুজন চক্রবর্তী।

'মুখ্যমন্ত্রী ছিঃ'

'মুখ্যমন্ত্রী ছিঃ'

মুখ্যমন্ত্রী যে বাংলার এনআরসি নিয়ে অমিত শাহকে কোনও কথা বলতে পারেননি সেবিষয়ে নিশ্চিত সুজন চক্রবর্তী। তিনি এদিন বলেন, বলবেন কী করে, সেই সময়ে রাজীব কুমারের মুখ মনে পড়ছিল তাঁর। এনআরসি নিয়ে ভীতিতে রাজ্যের ন কোটি মানুষ বিপর্যস্ত বলেও দাবি করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি করতে গেলে তাঁদের লাশের ওপর দিয়ে তা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+