মমতার জোট ফর্মুলায় সুবিধা বিজেপির! কারণ জানালেন সুজন চক্রবর্তী
মোদী যাতে খুশি হন, পশ্চিমবঙ্গে তিনি সেভাবেই চলছেন বলেছেন সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে আরএসএস, বিজেপি বাড়ছে।
মোদী যাতে খুশি হন, পশ্চিমবঙ্গে তিনি সেভাবেই চলছেন বলেছেন সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে আরএসএস, বিজেপি বাড়ছে। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। ফলে জোট নিয়ে অসত্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন সুজন।

সুজন চক্রবর্তী কটাক্ষ করেন বলেছেন, এ হল ল্যাজ কাটা শিয়ালের গল্প। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কিছু আছে, সবই পশ্চিমবঙ্গে। রাজ্যে তৃণমূলের অবস্থা এখন ভাজা পাপড়ের মতো বলেও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। যেরকম যা তিনি করছেন, তাতে দলের লোকেরাও বুঝতে পারছেন ধাক্কা খেলেই ভেঙে যাবে। সেই কারণের মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে আছেন, বলেছেন সুজন। পশ্চিমবঙ্গে উনি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করবেন, আর ভারতে তাঁর কী আছে, প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী আছে, প্রশ্ন তুলেছেন তিনি।
অপর এক উদাহরণ তুলে ধরেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ত্রিপুরায় কংগ্রেসকে ভেঙে তিনি তৃণমূল করলেন। এরপর পুরো দলটিকেই বিজেপিতে পাঠিয়েছেন তিনিই। ফলে পশ্চিম বাংলার বাইরে তাঁর কিছু করার নেই। ফলে সিপিএম কংগ্রেস তাঁর না বুঝলেও চলবে। বলেছেন সুজন চক্রবর্তী। দিল্লিতে গিয়ে বলছেন গণতন্ত্র রক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সংহার করছেন। অভিযোগে বলেছেন সুজন চক্রবর্তী। এর বিরুদ্ধে মানুষের লড়াই চলছে বলেও জানিয়েছেন এই বাম নেতা।












Click it and Unblock the Notifications