পুলিশমন্ত্রীর অনুপ্রেরণা! বিমানবন্দরে অভিষেকের স্ত্রীর মুক্তিতে মোদী ভাই-দিদি ভাই যোগ, বললেন সুজন
কাস্টমস-পুলিশ যোগসাজসেই ছেড়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। এদিন এমনটাই অভিযোগ করলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।
কাস্টমস-পুলিশ যোগসাজসেই ছেড়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। এদিন এমনটাই অভিযোগ করলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। বিমানবন্দরে সেনা পাচারে স্ত্রীর অভিযুক্ত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা প্রতিক্রিয়া দেয় সিপিএম। কাস্টমসের কাজে পুলিশের হস্তক্ষেপ কেন প্রশ্ন করেছেন যাদবপুরের সিপিএম প্রার্থী তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য।

অভিষেকের দাবি
এদিন আমতলায় সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ দাবি করেন তাঁর স্ত্রীকে নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার করা হচ্ছে। খবরটি ভিত্তিহীন। দিল্লির চাপে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি নিশানা করেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে।
|
সুজন চক্রবর্তীর দাবি
২২ মার্চ বিষয়টি নিয়ে টুইটারে নিজের বক্তব্য জানিয়েছিলেন সুজন চক্রবর্তী। এরপরেই ৪৮ ঘন্টার মধ্যে টুইট মুছতে বলে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার চিঠি পাঠানো হয় সুজন চক্রবর্তীর কাছে। এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন যা টুইট তিনি করেছেন সেখান থেকে সরছেন না। আদালতের নজরদারিতে তদন্তের দাবি করেছেন তিনি। কাস্টমস পুলিশ যোগসাজসেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মোদী ভাই দিদি ভাই যোগ স্পষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিকাশ ভট্টাচার্যের প্রশ্ন
এদিন বারুইপুর সিপিএম পার্টি অফিসে সুজন চক্রবর্তীর সঙ্গে ছিলেন সিপিএম-এর যাদবপুর কেন্দ্রের প্রার্থী তথা বিশিষ্ট আইজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি প্রশ্ন করেন, কাস্টমসের কাজে পুলিশের হস্তক্ষেপ কেন। কী কারণে কাস্টমস অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্ররণার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।












Click it and Unblock the Notifications