জামাই ষষ্ঠীর সকালে মেট্রোয় বিপত্তি, জেনে নিন কোন পথে বন্ধ মেট্রো
জামাইষষ্ঠীর সকালে মেট্রোয় বিপত্তি। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটে। তার জেরে ব্যহত মেট্রো পরিষেবা। সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে এক ব্যক্তি হঠাৎই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
তার জেরে মেট্রো পরিষেবা সকাল থেকেই বিপর্যস্ত। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। আবার দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে।

সরকারি দফতর জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি থাকলেও অন্যান্য অফিস আদালত খোলা রয়েছে। তার মধ্যে ঠিক অফিস টাইমে এই মেট্রো স্টেশনে এই বিপত্তি। তার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কালীঘাট স্টেশন পর্যন্ত মেট্রো বন্ধ থাকার কারণে অনেকেই দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পৌছতে পারছেন না। ময়দান স্টেশনে নেমে যেতে হচ্ছে তাঁদের। সেখান থেকে বিকল্প পথের ব্যবস্থা করতে হচ্ছে।

আবার যাঁরা নর্থ থেকে সাউথে যাবেন তাঁদের চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও সুনির্দিষ্ট করে জানানো হয়নি কটা নাগাদ ঠিক হবে মেট্রো রেল চলাচল। এই নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা।












Click it and Unblock the Notifications