নেতাজিভবনে মেট্রোয় ছেলেকে সঙ্গে নিয়ে মরণঝাঁপ, মৃত মা
ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল শনিবার। এদিনের ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলার। এদিন রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজিভবন মেট্রো স্টেশনে।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল শনিবার। এদিনের ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলার। এদিন রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজিভবন মেট্রো স্টেশনে।
জানা গিয়েছে, এদিন ছেলেকে সঙ্গে নিয়ে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন মা। তবে নিজে মারা গেলেও ছেলে প্রাণে বেঁচে গিয়েছে। এই ঘটনার জেরে রাতের দিকে মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।

নেতাজিভবনে ঘটনা ঘটায় একদিকে ময়দান থেকে দমদম ও অন্যদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। সপ্তাহান্তের শেষ কর্মব্যস্ত দিনে বাড়ি ফেরার পথে অনেকেই সমস্যায় পড়েন।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনা ঘটার পরই মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। কী কারণে মহিলা আত্মহত্যা করলেন তাও খুঁজে বের করার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications