বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ
সিপিএম কংগ্রেস জোট না হওয়ায় বিজেপির সুবিধা হবে। অধিকাংশক্ষেত্রেই বিজেপি দুনম্বরে থাকবে। বাম-কংগ্রেসের জোট না হওয়া নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
সিপিএম কংগ্রেস জোট না হওয়ায় বিজেপির সুবিধা হবে। অধিকাংশক্ষেত্রেই বিজেপি দুনম্বরে থাকবে। বাম-কংগ্রেসের জোট না হওয়া নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্কে দোলের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের আসনগুলিতে তৃণমূলের একনম্বর হওয়া নিয়ে কোনও দ্বিধা নেই বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, যদি সিপিএম এবং কংগ্রেসের জোট হত, তাহলে বিজেপির সঙ্গে ওই জোটের লড়াই হত দুই এবং তিননম্বর স্থান দখল নিয়ে। কিন্তু আলাদা হয়ে যাওয়ায় সুবিধা হবে বিজেপি। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি দুনম্বরস্থানে থাকবে। তিনি বলেন, বাম এবং কংগ্রেস জোট হলে অনেক জায়গাতেই এই জোট দ্বিতীয়স্থানে উঠে আসতে পারত।
সূত্রের খবর অনুযায়ী,সেনাবাহিনীর রুট মার্চ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল। এসব দিয়ে মানুষকে ভয় দেখানো যাবে না। একইসঙ্গে তিনি বলেন, যত দিন যাচ্ছে রাজ্যের ৪২ আসনের মধ্যে ৪২ দখলের ব্যাপারে মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে।












Click it and Unblock the Notifications