রাজভবনের গেটের সামনে ধুন্ধুমার ! SUCI-র বিক্ষোভ ঘিরে পুলিশের লাঠিচার্জ

বিহারে এনসেফালাইটিসে একের পর এক শিশু মৃত্যুর প্রতিবাদে কলকাতায় রাজভবনের সামনে এসইউসিআইয়ের ব্যাপক প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে যায়। এসইউসিআই বিক্ষোভ রাজভবনের গেটের সামনে চলতে থাকে।

বিহারে এনসেফালাইটিসে একের পর এক শিশু মৃত্যুর প্রতিবাদে কলকাতায় রাজভবনের সামনে এসইউসিআইয়ের ব্যাপক প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে যায়। এসইউসিআই বিক্ষোভ রাজভবনের গেটের সামনে চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসরে নামে।

রাজভবনের গেটের সামনে ধুন্ধুমার ! SUCI-র বিক্ষোভ ঘিরে পুলিশের লাঠিচার্জ

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ আন্দোলনকারীদের। এরপর আন্দোলনকারীদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রসঙ্গত,ক্রমেই বিহারের মজফ্ফরপুরে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তীব্র দাবদাহে তপ্ত বিহারে কয়েকদিন আগে থেকে শুরু হয়েছিল এই মৃত্যুমিছিল। আর তা বেড়ে এনসেফালাইটিসে আক্রান্ত বিহারে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫০ ছাড়িয়েছে বেসরকারী হিসাব অনুযায়ী। মৃতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

রাজভবনের গেটের সামনে ধুন্ধুমার ! SUCI-র বিক্ষোভ ঘিরে পুলিশের লাঠিচার্জ

একাধিক সরকারী হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। কখনও উঠে আসছে সরকারী পরিকাঠামোর খামতি ,আবার কখনও উঠে আসছে চিকিৎসকের গাফিলতির অভিযোগ। সবমিলিয়ে মহামারী আক্রান্ত বিহার কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+