Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SUCI: সিপিএম-সহ বামফ্রন্টকেই নিশানা এসইউসি-র, লালে লাল ব্রিগেড থেকে কী বার্তা প্রভাসের

৩৫ বছর পর ব্রিগেডে আয়োজিত হল এসইউসিআইয়ের সমাবেশ। বাম জমানার পর তৃণমূলের জমানায় এসে ব্রিগেডের সমাবেশের আয়োজন হল। তাৎপর্যপূর্ণভাবে এই ব্রিগেড সমাবেশ থেকে শনিবার সিপিএম ও বামফ্রন্টকে চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন এসএউসিআই সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।

এদিন লালে লাল হয়ে উঠেছিল ব্রিগেডের সমাবেশ। আর এই সমাবশের মঞ্চ থেকে প্রভাস ঘোষ নিশানা করেন সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপিসহ সিপিএমকে। তিনি বলেন, এসইউসিকে অনেক বাম মনোভাবাপন্ন দল ব্যাঙ্গ-বিদ্রুপ করেছিল। সেই সময় যাঁরা এই দলকে বিদ্রুপ করেছিল, তাঁরা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে।

সিপিএম-সহ বামফ্রন্টকেই নিশানা এসইউসি-র

তিনি বলেন, এসইউসিআইকে ব্যাঙের ছাতা বলে কটাক্ষ করা হয়েছিল। আর যাঁরা কটাক্ষ করেছিল তাঁদের বর্তমান হাল হকিকৎ দেখলে আশ্চর্য হতে হয়। আজ সিপিআই প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো দলগুলিও দুর্বল হয়ে পড়েছে। সিপিএম এখন অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসের হাত ধরেছে।

এসইউসিআই সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, ঐক্যবদ্ধ সিপিআই লোকসভায় সর্ববৃহৎ বিরোধী রাজনৈতিক দল ছিল। ১৯৬৪ সালে সিপিএম তৈরি হওয়ার পর তারা কেরল, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। ১৯৭৭ সাল থেকে টানা ৩৪ বছর তারা বামফ্রন্ট সরকার চালায় বাংলায়।

তিনি বলেন, আজ দেখুন সিপিএমের অবস্থা কী! সিপিএম নির্বাচনী শক্তিলাভের জন্য কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে। একজন পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে। আর সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে শামিল হয়েছে। তৃণমূলও আবার তাদের সঙ্গে সঙ্গে। কিন্তু বাংলায় আবার তৃণমূলের সঙ্গে তাদের লড়াই।

২০২১-এ বাংলায়য় সিপিএম তথা বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছিল। তা নিয়ে এসইউসিআই সাধারণ সম্পাদকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এসইউসিআই দেখুন নিজের মতো করে এগিয়ে চলেছে।

সিপিএম-সহ বামফ্রন্টকেই নিশানা এসইউসি-র

প্রভাস ঘোষের কথায়, ব্রিগেডে আজ ২৬টি রাজ্য থেকে প্রতিনিধি এসেছে। সর্বত্র রয়েছে এসইউসিআইয়ের সংগঠন। তার কারণ এসইউসিআই কখনও দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে আপোশ করেনি। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। তাই আমরা আজও একক শক্তিতে দাঁড়িয়ে আছি শিরদাঁড়া সোজা করে।

প্রভাস ঘোষ বলেন, শিবদাস ঘোষ যখন এসইউসিআই পার্টি তৈরি করেন. তখন মাও সে তুঙ ও স্ট্যালিন তাঁকে সমর্থন করেছিলেন। মানুষের পাশে থাকার জন্য এসইউসিআই দল তৈরি করেছিলেন তিনি। আমাদেরকেও সেই কাজে ব্রতী করে দিয়ে গিয়েছন তিনি। এদিন তাঁরই জন্মশত বার্ষিকীতে আমরা তাই ব্রিগেড সমাবেশ করতে পারছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+