ডাউন রানাঘাট লোকালের ৬টি বগি লাইনচ্যুত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পূর্ব রেলের তরফে এখনও এই দুর্ঘটনার বিষয়ে কোনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। রেলসূত্রের খবর কী কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে বেরিয়ে গিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের তরফে জানানো হয়েছে।
এই ঘটনায় শনিবার সকাল থেকে শিয়ালদহ দমদম শাখার ট্রেন চলাচল ব্যহত হয়। কিন্তু দূর পাল্লার ট্রেন চলাচলে এর কোনও প্রভাব পড়েনি বলেও জানিয়েছে রেল দফতর।তবে আটকে রয়েছে সাঁইথিয়া, রামপুরহাট এক্সপ্রেস। আটকে রয়েছে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসও।












Click it and Unblock the Notifications