নস্টালজিয়া ফিরছে কলকাতায়! শুভেন্দুর উদ্যোগে ফের দোতলা বাস শহর-পরিবহণে
ঐতিহ্য ফিরবে কি? যাত্রীরা কি ফের দোতলা বাসের দেখা পাবেন কলকাতার বুকে? ফের নস্টালজিয়া আচ্ছন্ন হবে বাঙালি? রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সেই প্রশ্নটা উঠে পড়েছিল বাংলায়।
ঐতিহ্য ফিরবে কি? যাত্রীরা কি ফের দোতলা বাসের দেখা পাবেন কলকাতার বুকে? ফের নস্টালজিয়া আচ্ছন্ন হবে বাঙালি? রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সেই প্রশ্নটা উঠে পড়েছিল বাংলায়। এতদিনে সেই স্বপ্নটাই সত্যি হতে হলেছে। আবার ফিরতে চলেছে ডাবল ডেকার বাস। পরিবহন দফতর এ বছরই কলকাতায় নস্টালজিয়া ফেরাতে তৎপর।

দুই শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, ডাবল ডেকার বাস বিদায় নিয়েছে বাংলা থেকে। প্রায় ২০০টি বাস ডিপোয় পড়ে থাকলেও, তার একটিও চালানোর মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে কলকাতার রাস্তায় দোতলা বাস নামাতে নতুন বাসের ব্যবস্থা করছে পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প রূপায়ণে বিশেষ উদ্যোগী।
পূর্বতন পরিবহণমন্ত্রী মদন মিত্রও উদ্যোগ নিয়েছিলেন দোতলা বাস কলকাতার রাস্তায় ফের নামানোর। কিন্তু তাঁর সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি। এবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন, তা যে রূপায়িত হবেই, তার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্য সরকার। এবার যুগের সঙ্গে পাল্লা দিয়েই আসছে ডবল ডেকার।
এবার ডাবল ডেকার একেবারে নতুন সাজে আসছে। আগে যেমন লালরঙা সেই বাস দেখা যেত, অনেকটা দমকলের মতো, এবার তা থেকে বেরিয়ে নীল-সাদা হচ্ছে ডাবল ডেকার। সজ্জাও আধুনিক। শীতাতপ নিয়ন্ত্রিত এবং থাকবে ক্যাফেটিরায়ও। মোট কথা নতুন রূপে ফের ডাবল ডেকার নস্টালজিক করতে আসছে বাংলা ও বাঙালিকে। মহানগরের রাজপথ ধরে আবার নিত্য আসা-যাওয়া শুরু হবে দোতলা বাসের।
রাজ্যের পরিবহণ দফতর কলকাতার রাস্তায় ডাবল ডেকার নামানোর যে উদ্যোগ নিয়েছে, তার প্রাথমিক ভাবনায় রয়েছে, রাজারহাট-নিউটাউন এলাকায় প্রথম নামানো হবে এই বাস। চলবে মূলত ইকোপার্ক এলাকায়। তারপর ধীরে ধীরে তা কলকাতার অন্যান্য রূটেও চালু হবে। পর্যটনেও দোতলা বাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কলকাতাকে লন্ডন করার কথা বলেছিলেন। তা করতে গেলে কলকাতা আই যেমন গড়া দরকার, তার সঙ্গে নস্টালজিয়া ফিরিয়ে দোতলা বাস চালু করাও জরুরি ছিল। সেই স্বপ্নপূরণ হতে চলেছে কলকাতার। ফের কলকাতায় দোতলা বাস চলবে লন্ডনের মতো।
উল্লেখ্য, ১৯২৬ সালে কলকাতার বুকে প্রথম দোতলা বাস চলে। শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত সেই বাস চালিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ১৯৯৫ সালে দোতলা বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। ১৯৮৫ সালে ২৯৫টি দোলা বাস কেনা হলেও, তা কিছুদিনের মধ্যেই পরিত্যক্ত হয়ে পড়েছিল ডিপোগুলিতে। এখন ফের নতুন করে বাস কিনে পরিষেবা চালু করা হচ্ছে। ফিরিয়ে আনা হচ্ছে সাদা-কালো কলকাতার নস্টালজিয়ার সেই দিন।












Click it and Unblock the Notifications