‘লক্ষ্মণ শেঠ ১১ বার চেষ্টা করেও মারতে পারেননি', ধনুর্ধর বিজেপিকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা বিজেপির জমিদারি নয় যে, বাস ভাঙচুর করবে। মিলান থেকে বাংলার বিজেপিকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মণ শেঠ ১১ বার চেষ্টা করেও পারেননি, পারেননি কিষাণজিও। তাই বিজেপি আমাকে ভয় দেখিও না। আমাকে মারা তো দূর অস্ত, তোমরাও আমার টিকিও ধরতে পারবে না। তার কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বুধবার বিজেপির বাংলা বনধের দিন উত্তপ্ত ইসলামপুরে দাঁড়িয়ে দিলীপ-মুকুলবাবুদের চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী।

‘লক্ষ্মণ শেঠ ১১ বার চেষ্টা করেও পারেননি, পারেননি কিষাণজি’, পারবে না বিজেপিও’

শুভেন্দু অধিকারী ইসলামপুরে জনসভা করে বলেন, আমাকে ভয় দেখাবেন না। ভয়ে দেখিয়ে কোনও লাভ নেই। আমার ভয় পাওয়ার কোনও কারণই নেই। কারণ, আমার বউ-বাচ্চা নেই। আমি অকৃতদার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে নিজেকে বাংলার উন্নয়নের কাজে নিয়োজিত করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার জন্য কাজ করেন। তাঁর সৈনিক হিসেবে তাই ভয় পাওয়া আমার সাজে না।

এ প্রসঙ্গেই শুভেন্দু বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় আমাকে ১১ বার মারতে চেয়েছিলেন লক্ষ্মণ শেঠ, তিনি পারেননি। কিষেণজি আমাকে মাইন সেট করে মারতে পারেননি। আর অধীর চৌধুীর তো যুদ্ধের আগেই রাজনৈতিকভাবে অস্তিত্ব খুইয়েছেন। আর বিজেপি, আপনারা তো কোন ছার। আমার কোনও ক্ষতিই আপনারা করতে পারবেন না। বুক ফুলিয়ে আমি ইসলামপুরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, বিজেপি মিথ্যার বেসাতি করছে। আমিও দেখব বিজেপি কতবড় ধনুর্ধর হয়েছে।

‘লক্ষ্মণ শেঠ ১১ বার চেষ্টা করেও পারেননি, পারেননি কিষাণজি’, পারবে না বিজেপিও’

এ প্রসঙ্গে তিনি যেভাবে লক্ষ্মণ শেঠ ও নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেছেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য সম্প্রতি লক্ষ্মণ শেঠ বিজেপির সঙ্গ ছেড়েছেন। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকতে শুভেন্দু অধিকারীকে ফোন করার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। কিন্তু শুভেন্দু পাত্তা দেননি। তারপর লক্ষ্মণ শেঠের নাম করে এদিন তোপ দাগলেন।

সেইসঙ্গে বিজেপিকে তিনি বলেন, আপনারা বনধের নামে ইসলামপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাসের আগুন লাগিয়েছেন। সিসিটিভি ফুটেজে সব ছবি আমার হাতে এসেছে। কাউকে ছাড়ব না, যাঁরা এভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করলেন, তাঁরা কেউ বাইরে থাকবেন না, সবাইকে একে একে জেলের ঘানি টানাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+