পরীক্ষায় বসতে বাধা, কলেজ পড়ুয়ারা দল বেঁধে আটকাল রাস্তা, ধুন্ধুমার গোলপার্কে

ক্লাসে উপস্থিতি কম থাকার জন্য পরীক্ষা বসতে দেওয়া হয়নি পড়ুয়াদের। তা নিয়েই হুলুস্থূল-কাণ্ড ঘটে গেল সাউথ সিটি কলেজে। পড়ুয়ারা পরীক্ষা দিতে না পেরে পথ অবরোধ করল গোলপার্ক মোড়ে।

ক্লাসে উপস্থিতি কম থাকার জন্য পরীক্ষা বসতে দেওয়া হয়নি পড়ুয়াদের। তা নিয়েই হুলুস্থূল-কাণ্ড ঘটে গেল সাউথ সিটি কলেজে। পড়ুয়ারা পরীক্ষা দিতে না পেরে পথ অবরোধ করল গোলপার্ক মোড়ে। এমনকী গাড়ি ভাঙচুরের চেষ্টাও করল তারা। পড়ুয়াদের বিক্ষোভ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

পরীক্ষায় বসতে বাধা, কলেজ পড়ুয়ারা দল বেঁধে আটকাল রাস্তা, ধুন্ধুমার গোলপার্কে

কলেজে উপস্থিতি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এতে ক্ষোভ বাড়ছিল পড়ুয়াদের। এদিন সেই ক্ষোভ আছড়ে পড়ল শহরের রাস্তায়। পরীক্ষা দিতে না পেরে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ করে। ছাত্র সংসদের বিরুদ্ধে টাকা নিয়ে উপস্থিতির হার বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের বিরুদ্ধেও হাজিরার খাতায় গরমিলের অভিযোগ তোলা হয়।

এদিকে সাউথ সিটি কলেজের পড়ুয়াদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম। পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এরপরই রাস্তায় নামতে বাধ্য হই আমরা। গোলপার্ক মোড়ে শুরু হয় অবরোধ। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা জানায় সমস্ত পড়ুয়াকে পরীক্ষা বসার অনুমতি না দেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার জন্য ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু উপস্থিতির হার কম থাকায় ফর্ম ফিলাপ করতে পারেনি চারশোরও বেশি পড়ুয়া। একই কারণে গুরুদাস কলেজেও বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেহালা কলেজেও কিছুদিন আগে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+