হিন্দু হস্টেল ফেরতে 'গড়িমসি'! কর্তৃপক্ষের বিরুদ্ধে আশ্বাস ভঙ্গের অভিযোগে উত্তাল প্রেসিডেন্সি

হিন্দু হস্টেল ফেরতের দাবিতে আন্দোলনে অনড় প্রেসিডেন্সির ছাত্ররা।

হিন্দু হস্টেল ফেরতের দাবিতে উত্তাল প্রসিডেন্স বিশ্ববিদ্যালয়। গত দিন কয়েক ধরে ক্যাম্পাসেই রাত্রিযাপন করছেন পড়ুয়ারা। সোমবার সকালে প্রবল ছাত্র বিক্ষোভের মধ্যেই ক্যাম্পাসে ঢোকেন উপাচার্য। তিনি জানান, নির্মাণ কাজ চলায় সেই হস্টেল পড়ুয়াদের কাছে ফেরত দিতে আরও সময় লাগবে। আন্দোলনরত ছাত্ররা ক্যাম্পাসে রাত কাটানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেয়।

হিন্দু হস্টেল ফেরতে গড়িমসি! কর্তৃপক্ষের বিরুদ্ধে আশ্বাস ভঙ্গের অভিযোগে উত্তাল প্রেসিডেন্সি

প্রেসিডেন্সির হিন্দু হস্টেলে সারাইয়ের কাজ চলছে। বদলে গত তিনবছর ধরে পড়ুয়াদের থাকার বন্দোবস্ত করা হয়েছে রাজারহাটের একটি সরকারি আবাসনে। সেখান থেকেই পড়ুয়ারা প্রতিদিন যাতায়াত করেন কর্তৃপক্ষের দেওয়া বাসে।
পড়ুয়াদের দাবি, খুব তাড়াতাড়ি হস্টেল তাদের ফেরত দিতে হবে। সেই দাবিতেই দিন কয়েক ধরে ক্যাম্পাসেই রাত্রিযাপন করছেন পড়ুয়ারা।
ছাত্র বিক্ষোভের জেরে সোমবার আলোচনায় বসে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। যদিও সেই আলোচনা থেকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ডিন অফ স্টুডেন্টস-সহ অন্য অধ্যাপকরা প্রথম দফার আলোচনার পর কথা বলেন ছাত্রদের সঙ্গে। তাঁরা জানান, হস্টেল ফেরত দিতে আরও চার থেকে পাঁচমাস সময় লাগবে।

উপাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হস্টেল পড়ুয়াদের কাছে ফেরত দিতে আরও সময় লাগবে। কেননা প্রথমে যেভাবে সারাইয়ের কথা বলা হয়েছিল, কাজ হাতে নেওয়ার পর দেখা যায় হস্টেলের অবস্থা যা ভাবা হয়েছিল, তার থেকেও খারাপ অবস্থায় রয়েছে। ফলে নতুন করে প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। ফলে প্রক্রিয়াগত কারণে কাজ শুরু করতে দেরি হয়।

পাল্টা পড়ুয়ারা জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয়ের করিডরেই দিন-রাত্রিযাপন করবেন তাঁরা। কেননা, তাদের কাছে উপাচার্য-সহ কর্তৃপক্ষের তরফে লিখিত দেওয়া হয়েছিল ১ অগাস্ট থেকে হাতে পাওয়া যাবে হিন্দু হস্টেল। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজে গড়িমসি করেছে বলে অভিযোগ ছাত্রদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+