Bansdroni: বাঁশদ্রোণী-কাণ্ডে বিজেপি নেত্রী গ্রেফতার হতেই ফের উত্তেজনা, থানায় ধর্নায় রূপা গঙ্গোপাধ্যায়
Bansdroni Student Death: দেবীপক্ষের শুরুতেই খালি হল কোল। সন্তানহারা মা। পেলোডারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সৌম্য শীলের। সে নবম শ্রেণির ছাত্র। আর এই ঘটনায় একেবারে ফুঁসছে বাঁশদ্রোনী। সকাল থেকে সন্ধ্যা, দফায় দফায় উত্তেজনা এলাকায়। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ঘটনাস্থলে যাননি স্থানীয় তৃণমূল কাউন্সিলার। এইও অবস্থায় বিক্ষোভ আরও তীব্র হয়।
কিন্তু রাত হতেই চাঞ্চল্যকর মোড়। বিজেপি নেত্রী রুবি দাসকে গ্রেফতার করল পুলিশ। আর এর প্রতিবাদে বাঁশদ্রোনী থানা ঘেরাও করে বিক্ষিভ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Bansdroni Student Death) ।

বেশ কয়েক ঘণ্টা কেওটে গিয়েছে থানার মধ্যেই অবস্থানে বসেছেন তিনি। রুবিকে না ছাড়া [পর্যন্ত সারারাত থানাতেই থাকবেন বলে হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধ্যায়ের। ঘটনাস্থলে যাচ্ছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। ঘটনার পরেই থানার বাইরে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কাউকে ঢুকতে বের হতে দেওয়া হচ্ছে না।
রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ঘটনার পর থেকে পেলোডারের চালক আর তাদের সহযোগীকে ধরতে পারল না পুলিশ। বিজেপি নেত্রী যেতেই গ্রেফতার। কি কারণে তাও পুলিশ জানাচ্ছে না বলে অভিযোগ প্রাক্তন সাংসদের। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, রুবি দাস ঘটনাস্থলে ছিলেন। পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষকে লাগাতার উস্কানি দেওয়ার কাজ করছিলেন বলে অভিযোগ।
এমনকি ঘটনাস্থলে ওসি যখন গিয়েছিলেন সেই সময় বিজেপি নেত্রী ছিলেন বলেও দাবি। বলে রাখা প্রয়োজন, বিজেপি নেত্রী রুবি দাস বিজেপির মুখপাত্র। শুধু তাই নয়, পুরসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। ফলে রুবির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে এই ঘটনার চারটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, ঘটনায় পাঁচজনকে
বলে রাখা প্রয়োজন, বাঁশদ্রোণীতে আজ বুধবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় সৌম্য শীলের। দীনেশ নগরের ১১৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভস্থ স্থানীয়দের।












Click it and Unblock the Notifications