বাড়ছে দূষণ, কলকাতায় বাড়ছে স্ট্রোকে মৃতের সংখ্যা
বাতাসে থাকা বিষাক্ত পিএম ২.৫ কণার কারণেই কলকাতায় বাড়ছে স্ট্রোকে মৃত্যু
রাজধানী দিল্লির পর বায়ুদূষণের ভয়াবহতা গ্রাস করছে এবার তিলোত্তমা কলকাতাকেও। বাতাসে ভাসমান বিষাক্ত পিএম ২.৫ কণার লাগাম ছাড়া বৃদ্ধিতেই কলকাতায় বাড়ছে স্ট্রোকজনিত কারণে মৃত্যুর সংখ্যা। একাধিক গবেষণায় উঠে আসছে এমনই তথ্য।

বাড়ছে শ্বাসকষ্ট ও স্ট্রোকে মৃত্যুর সংখ্যা
একইসাথে কলকাতার বায়ু মণ্ডলেও বিষাক্ত কার্সিনোজেনিক বাহকের পরিমাণ ক্রমেই বাড়ছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদেরা। যার ফলে শুধুমাত্র সকালের শহর কলকাতার বায়ুমণ্ডলে বিষাক্ত 'কার্সিনোজেনিক কণার' প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দ্রুত হারে বাড়ছে শ্বাসকষ্ট ও স্ট্রোকের কারণে মৃত্যু সংখ্যা।

আইআইটি কানপুরের গবেষণাতেও উঠে আসছে একই তথ্য
সম্প্রতি আইআইটি কানপুরের গবেষণাতেও উঠে আসছে একই তথ্য। তারা বর্তমানে এই বিষয়ে দেশের প্রায় ২৯টি বড় শহরে গবেষণা চালায় বলেও জানা যাচ্ছে। এর জন্য বাতাসে ভাসমান আণুবিক্ষনিক পিএএ ২.৫ ধূলিকণাকে কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, পিএম ২.৫ নামক আণুবীক্ষণিক কণাটি তার একটি নির্দিষ্ট মাত্রা বজায় রেখে বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু বর্তমানে তিনটি বায়ু পর্যবেক্ষণ দফতরের পরীক্ষা নিরীক্ষার পর দেখা যাচ্ছে এই পিএম ২.৫-ই বর্তমানে প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়াবিদদের। পিএম ২.৫ এর সঙ্গে বিষাক্ত কার্সিনোজেনিক কণা মিশে গিয়ে মানব শরীরের জন্য ডেকে আনছে মারাত্মক কিছু রোগ।

হচ্ছে নানা শারীরিক ক্ষতি
বিজ্ঞানীদের মতে সাধারণত খালি চোখে দেখা যায় না পিএম ২.৫ নামক এই বায়ু কণা গুলিকে। বায়ুমণ্ডলে বিষাক্ত রাসায়নিক পরিবহনেও এর জুড়ি মেলা ভার বলে জানান তারা। বর্তমানে একাধিক পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে এই কুখ্যাত বায়ু কণার মাধ্যমে বিষাক্ত কার্সিনোজেনিক রাসায়নিক পরিবহনের পরিমাণ উদ্বেগ জন ভাবে বৃদ্ধি পেয়েছে। পিএম ২.৫ আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে আমাদের রক্তনালীতেও প্রবেশের পাশাপাশি তারা সরাসরি আমাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও আঘাত হানতে পারে বলে জানান তারা।












Click it and Unblock the Notifications