ধর্মঘটে রেহাই নেই পুলকারের! রাজাবাজারে মিছিল থেকে হামলায় আহত খুদে পড়ুয়া
ধর্মঘটের দ্বিতীয় দিনে রেহাই নেই পুলকারের। মিছিল থেকে এদিন সকালে পুলকারে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ধর্মঘটের দ্বিতীয় দিনে রেহাই নেই পুলকারের। মিছিল থেকে এদিন সকালে পুলকারে হামলা চালানো হয় বলে অভিযোগ। একটি শিশু আহত হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি হামলা চালানো হয় পাশেই থাকা বেশ কয়েকটি ট্যাক্সিতে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। হামলায় যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ২২ জনকে।

রাজবাজারে হামলা একটি পুলকারে। সকালে পুলকারের ওপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, উইকেট দিয়েও মারা হয় গাড়িতে। একটি শিশু আহত হয়। তাকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়াল চৌধুরীর অভিযোগ হামলা চালিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। গাড়িতে থাকা অভিভাবকরা বাধা দিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications