অবরোধ-ভাঙচুরে রণক্ষেত্র বারাসতে খুনে অভিযুক্ত রেল পুলিশ
দফায় দফায় অবরোধ, স্টেশন ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় বারাসত-হাসনাবাদ শাখায় দিনভর ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা।
দফায় দফায় অবরোধ, স্টেশন ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় বারাসত-হাসনাবাদ শাখায় দিনভর ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি সামলাতে নাজেহাল রেল পুলিশের বিরুদ্ধে এক বিক্ষোভকারীকে লক-আপে পিটিয়ে খুন করার অভিযোগও উঠেছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এখনও একাধিক ট্রেন বাতিল থাকার প্রতিবাদে বৃপস্পতিবার সকালে যাত্রীদের অবরোধ-ভাঙচুরে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসত স্টেশন চত্বর। অভিযুক্ত সন্দেহে বেশ কয়েক জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় রেল পুলিশ। তাদেরই মধ্যে একজন, দেগঙ্গার চাতরা গ্রামের বাসিন্দা গৌতম মণ্ডল নামে ২৭ বছরের এক যুবককে, পুলিশ কর্মীরা লক-আপে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বারাসত-হাসনাবাদ শাখার লেবুতলা স্টেশনে রেল অবরোধ করেন গৌতম মণ্ডলের পরিবারের সদস্যরা। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন গৌতমের পরিবারের সদস্যরা। উত্তর ২৪ পরগনা এসপি অফিসে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গৌতমের পরিবার।












Click it and Unblock the Notifications