কাউকে ছাড়া হবে না, তালতলা ক্লাবের ঘটনায় কড়া পুলিশ, আড়িয়াদহে খানাতল্লাশি
আড়িয়াদহ তালতলা ক্লাব ঘিরে এখন প্রশ্ন উঠেছে। কামারহাটির ডন জয়ন্ত সিংহের একাধিক কুকীর্তির কথা সামনে আসছে। ক্লাবের ভেতর নিগ্রহের ভিডিও গতকাল মঙ্গলবার ভাইরাল হয়েছিল। এবার সেই ঘটনায় জোরালো পদক্ষেপ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এদিন কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়।
তালতলা ক্লাবের ভিতরে উইকেট দিয়ে পেটানো হয় একজনকে। তিনি তরুণ না কী তরুণী? তাই নিয়ে যথেষ্ট চর্চা চলছে। ওই ঘটনায় এখনও অবধি ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়। জয়ন্তের অন্যতম সহযোগী সুমনকে এবার গ্রেফতার করা হয়েছে।

ক্লাবের ভেতরে একজনকে ঝুলিয়ে উইকেট দিয়ে পেটানো হচ্ছিল। দুজন তাকে পেটাচ্ছিল। ভিডিওতে সেই ঘটনাই দেখা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। দুজনের মধ্যে একজন এই সুমন। অন্য জন গা ঢাকা দিয়েছে বলে খবর। তার খোঁজে তল্লাশি চলছে।
শুধু তাই নয়, ভিডিওতে একাধিক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে তাদেরও চিহ্নিত করা হবে। যারা এই ঘটনা দাঁড়িয়ে দেখছিলেন। তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনারেটের পক্ষ থেকে এই কথা জোরালোভাবে জানানো হয়েছে।
আড়িয়াদহতে এর আগে মা - ছেলেকে গণপিটুনি দেওয়া হয়। কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিংহ বেধড়ক তাদের মারধর করে বলে অভিযোগ। জয়ন্ত তৃণমূল করে। সেই কারণে সে এলাকায় তালিবালি শাসন চালায়। এই অভিযোগ উঠতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুলিশ খানাতল্লাশিতে নামে। দিন কয়েক পরে জয়ন্ত গ্রেফতার হয়। এরপর একাধিক এমন ন্যক্কারজনক নিগ্রহের ঘটনা সামনে আসছে।
ওই এলাকার দুটি ভিডিও ভাইরাল হয়েছে। চোর সন্দেহে এক যুবককে নিগ্রহ করা হচ্ছে আরেকটি ভিডিওতে। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা৷ এই দুই ঘটনাতে জয়ন্ত কতটা জড়িয়ে রয়েছে? পুলিশ সেই বিষয়েও তদন্ত করছে। যোগসূত্র পেলে এই দুই মামলাতেও জয়ন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে। এই কথা পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে।
যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়স কুড়ি বছরের উপরে৷ এ কথা মনে করছে পুলিশ। তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications