Weather Update: বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়! স্বস্তির বৃষ্টি কলকাতা এবং শহরতলিতে
Weather Update: সকাল থেকে গুমোট গরম! সঙ্গে রীতিমত হাঁসফাঁস অবস্থা। রাস্তায় বেরিয়ে একেবারে ঘামেই ভিজে চান! এই অবস্থায় স্বস্তির বৃষ্টি কলকাতা ( Heavy Rain In kolkata) এবং শহরতলি জুড়ে। কিছু কিছু জায়গাতে থেকে প্রবল ঝড় (Heavy Rain) বয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমিও বেগে এই ঝড় বয়েছে বলে জানা গিয়েছে। কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। পাশাপাশি কলকাতায় একেবারে বেশ কিছুক্ষণ নাগাড়ে ভারী বৃষ্টি হয়। একই সঙ্গে আনন্দপুর, সল্টলেক, লেকটাউন-সহ বিভিন্ন এলাকাতেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

অন্যদিকে বাসন্তী এলাকাতে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতে একটি গাছ পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। যদিও এর ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে একেবারে রাস্তা জুড়ে গাছটা পড়ে গিয়েছে। যদিও স্থানীয় মানুষজনই গাছটা সরানোর কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে নদিয়াতে যাওয়ার পথে প্রবল বৃষ্টিতে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে জাতীয় সড়কের উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয় গাড়ি। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ঝড়ের কারনে কনভয়কে দাঁড়িয়ে থাকতে হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে নব জোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদিয়ার বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে জনসভা শুরু হওয়ার আগে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়।

আর এই ঝড় বৃষ্টির পরে প্যান্ডেল ত্রিপল জল সরানোর কাজ করতে গিয়ে পড়ে আহত হন এক শ্রমিক। তাকে নিয়ে যাওয়া হয় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তবে হঠাত এহেন বৃষ্টিতে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছিল বাংলা। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতেও।
এমনকি আজ শুক্রবার সকাল থেকে কার্যত গুমোট গরম ছিল! সঙ্গে হাসফাঁস অবস্থা। এই অবস্থায় এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। যদিও তা দীর্ঘমেয়াদি নয় বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও বেশিদিন তা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

তবে উত্তরবঙ্গের মানুষের জন্য স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষার ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন হাওয়া অফিস। ফলে আগামী উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়া অফিস বলছে, এই বৃষ্টি হবে প্রাক বর্ষার।












Click it and Unblock the Notifications