হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন! নেতা-পুলিশদের হুঁশিয়ারি দিয়ে বেআইনি পার্কিং জোন নিয়েও অভিযোগ মমতার

কারও চাকরি খাওয়া কিংবা বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। প্রত্যেকটা পুরসভা একই সিস্টেমে বলবে। নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার জোনের জন্য বাড়ি তৈরির কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী তিন মাসের মধ্যে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছেন।

তিনি বলেন, একটা করে হকার চারটে করে ডালা বসাচ্ছে। এটা করা চলবে না। একজন হকার একটিই জায়গা পাবেন। পুলিশ ও হকার নেতারা হকারদের থেকে টাকা তুলবেন না বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাবছে মাসে মাসে টাকা দিলাম, আর ডালা নিয়ে বসলাম, তা হবে না। প্রথমে বসালেন, তারপর বুলডোজার দিয়ে তুলে দিলেন তা হবে না। নেতা-পুলিশদের কাছে লোভ সংবরণের আহ্বান জানিয়েছেন তিনি।

mamata banerjee

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেমন জায়গায় দৌরাত্ম বাড়বে, সেই জায়গার কাউন্সিলরকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, শিলিগুড়িতে এক নেতাকে সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেফতার করিয়ে দিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আরও এমন পরিস্থিতি তৈরি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেআইনি কোন কাজ হলে ডিএম-এসপি কাউকে ছাড়া হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী। যতবড় নেতা হোক কাউকেই ছাড়া হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন, গড়িয়াহাটে হাঁটার জায়গা নেই। হাতিবাগানে রাস্তা দখল হয়ে গিয়েছে। হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলররা দোষী, অভিযোগ করেছেন তিনি। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হকার ছাড়াও শহরের জায়গায় জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। নেতা-পুলিশদের টাকা দিয়ে এটা করা হচ্ছে। তিনি বলেন কলকাতায় যা হবে রাজ্যের অন্য শহরগুলিতেও তা হবে। শহরগুলির আইডেনটিটি নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, পুলিশদের মধ্যে কারও কারও লোভ বেড়ে যাচ্ছে। এবার যাঁর বিরুদ্ধে্ অভিযোগ উঠবে, তাঁকে সরিয়ে দেওয়া হবে বলেও কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে সামনে বসিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+