বিস্ফোরণ ষড়যন্ত্রে টার্গেট রাজ্য! টালা থেকে উদ্ধার ১০০০ কেজির বিস্ফোরক
টালা ব্রিজে বিস্ফোরক বোঝায় গাড়ি উদ্ধার। গভীর রাতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ।
টালা ব্রিজে বিস্ফোরক বোঝায় গাড়ি উদ্ধার। গভীর রাতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। ২৭টি চটের বস্তায় প্রায় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত দুজনকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে। বিস্ফোরক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলওয়ামার ভয়াবহ বিস্ফোরণের আবহ কাটতে না কাটতেই এবার কলকাতা। শুক্রবার গভীর রাতে শহরের উত্তরপ্রান্ত থেকে উদ্ধার প্রায় ১০০০ কেজি বিস্ফোরক। বিস্ফোরক একটি ম্যাটাডোরে রাখা ছিল। ২৭ টি চটের বস্তায় ছিল বিস্ফোরক। ট্রাকটি ওড়িশা থেকে এসেছিল বলে জানা গিয়েছে। ব্যারাকপুরের দিকে বিস্ফোরক নিয়ে যাওয়ার কথা ছিল, বলে পুলিশ সূত্রে খবূর।
পুলিশের তরফে ধৃত ম্যাটাডরের চালক ও খালাসিকে জেরা করা হচ্ছে। দলবে আরও কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications