কলকাতার এসটিএফ-এর সাফল্য! জালে বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রী
কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে বুদ্ধ গয়ায় বিস্ফোরণের অন্যতম চক্রী আরিফুল ইসলাম। ধৃতের বাড়ি অসমের বরপেটায়।
কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে বুদ্ধ গয়ায় বিস্ফোরণের অন্যতম চক্রী আরিফুল ইসলাম। ধৃতের বাড়ি অসমের বরপেটায়। এদিন ধৃতকে
ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোপন সূত্রে খবর পাওয়ার পর ভোররাতে আরিফুলকে বাবুঘাট এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।

জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার সক্রিয় সদস্য আরিফুল ইসলামের একাধিক ছদ্মনাম ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সে পরিচিত। কোথাও শাহিদ, কোথাও মোটা আনাস আবার কোথাও আতাউর রহমান।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বুদ্ধ গয়ায় যে কয়েকজন বিস্ফোরক রেখেছিল, তাদের মধ্যে আরিফুল ইসলামও ছিল। ঘটনার পর থেকে বিভিন্ন ছদ্মনাম
ব্যবহার করে পালিয়ে বেরাচ্ছিল। ধৃতের কাছ থেকে বেশ কিছুনথি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বুদ্ধ গয়া বিস্ফোরণে প্ল্যানিং-এর দায়িত্বে ছিল আরিফুল। বিস্ফোরক যথাস্থানে রাখার দায়িত্বও তুলে নিয়েছিল নিজের হাতে।
দিন দুয়েক আগে কলকাতা পুলিশের এসটিএফ-এর আধিকারিকরা খবর পান, কোনও কারণে কলকাতায় এসেছে আরিফুল। শুক্রবার রাত থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। ভোর রাতে বাবুঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে বেরাচ্ছিল আরিফুল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications