শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চায় রাজ্য, হাইকোর্টের দ্বারস্থ
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য। সেই কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে সরকার পক্ষের আইনজীবীরা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কী নির্দেশ দিলেন এক্ষেত্রে?
আজ সোমবার সকালেই প্রধান বিচারপতির এজলাসে এই বিষয়ে আবেদন জানানো হয়। অতি সম্প্রতি খালিস্তানি ইস্যুতে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। রাজ্যে কর্মরত এক শিখ আইপিএস অফিসারকে এই খালিস্তানি বলে আক্রমণ করা হয়।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার জানিয়েছেন, তিনি বা তাঁর দলের লোকজন এই মন্তব্য করেননি৷ শিখ সম্প্রদায়ের থেকে পুলিশ ও রাজ্যপালের কাছে বার্তাও পাঠানো হয়েছে। সেই ঘটনাতেই কি এবার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যায় রাজ্য?
এদিন প্রধান বিচারপতির কাছে অভিযোগের বিষয়ে আবেদন জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। তবে তিনি এই মামলা শুনবেন না। প্রধান বিচারপতির দ্বারমামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর। কিন্তু তিনি এখন সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করুন প্রধান বিচারপতি। এমনই আবেদন রাজ্যের।
মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে।আগামী কাল সেই শুনানির সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস।
কলকাতা হাইকোর্টের থেকে একসময় রক্ষাকবচ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। ২০২২ সালে রাজ্যের তরফে করা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব অভিযোগের তদন্তে নিষেধাজ্ঞা করে কলকাতা হাইকোর্ট।
এরপর ২০২৩ সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও একটি রায় দেয়। তথ্যপ্রমাণ থাকলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে৷ অভিযোগ সত্য ও গ্রহণযোগ্য মনে হলে এফআইআর করা যাবে।












Click it and Unblock the Notifications