রোগী ও রোগীর পরিবারের ভোট চাই! উপায় বাতলে দিলেন তৃণমূলের মন্ত্রী নির্মল মাঝি

ফের বিতর্কে তৃণমূলের চিকিৎসক নেতা তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে সরকারি চিকিৎসকদের দিয়েইরোগী ও আত্মীয়দের কাছে ভোট চাওয়া কথা বলেছেন তিনি।

ফের বিতর্কে তৃণমূলের চিকিৎসক নেতা তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে সরকারি চিকিৎসকদের দিয়েই রোগী ও আত্মীয়দের কাছে ভোট চাওয়া কথা বলেছেন তিনি। রোগী ও আত্মীয়দের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যপ্রকল্প তুলে ধরার কথা বলেছেন তিনি। তৃণমূলপন্থী সরকারি চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভায় তিনি এই কথা বলেন।

নির্মল মাঝির প্রস্তাব

নির্মল মাঝির প্রস্তাব

লোকসভা নির্বাচনে জিততে রাজ্যে তৃণমূলের ভরসা রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প। সেই প্রকল্পের মধ্যে রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পও। সরকারি চিকিৎসকদের মাধ্যমে সেই প্রকল্প নিয়ে প্রচার চান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাঝি। তিনি বলেছেন, একজন সরকারি চিকিৎসক দিনে প্রায় ৫০০ রোগী দেখেন। মাসের হিসেবে ১৫ হাজার। চিকিৎসকরা ইচ্ছা করলেই এই ১৫ হাজার মানুষকে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উৎসাহিত করতে পারেন। তাহলে তৃণমূলের পক্ষে ভোট বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ

চিকিৎসকদের পরামর্শ

চিকিৎসকদের প্রতি নির্মল মাঝির পরামর্শ, চিকিৎসার আগে ও পরে গল্পের ছলে স্বাস্থ্য প্রকল্পসহ জনমুখী প্রকল্পের কথা গল্পের ছলে তুলে ধরতে হবে।

ভোট টানার অভিনব উপায়

ভোট টানার অভিনব উপায়

সূত্রের খবর অনুযায়ী, হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি সভার আয়োজন করেছিল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের হাওড়া শাখা। সেখানেই অভিনব উপায়ে ভোট টানার কথা বলেন নির্মল মাঝি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+