এবার করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস! ভর্তি বেসরকারি হাসপাতালে
পরিষদীয় মন্ত্রী তাপস রায় এবং মেয়র পারিষদ স্বপন সমাদ্দার করোনা (coronavirus) আক্রান্ত হওয়ার পরে এবার করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (aroop biswas)। তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে (hospital) ভর্তি
পরিষদীয় মন্ত্রী তাপস রায় এবং মেয়র পারিষদ স্বপন সমাদ্দার করোনা (coronavirus) আক্রান্ত হওয়ার পরে এবার করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (aroop biswas)। তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে (hospital) ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাঁর মৃদু উপসর্গ রয়েছে।

রিপোর্ট পজিটিভ আসার পরেই হাসপাতালে ভর্তি
সূত্রের খবর অনুযায়ী, গায়ে ব্যথা এবং হাল্কা জ্বর থাকায় করোনা পরীক্ষা করান মন্ত্রী অরূপ বিশ্বাস। রিপোর্ট পজিটিভ আসার পরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হচ্ছে তাঁকে। এই পদ্ধতিতে শরীরে করোনার অ্যান্টিবডি তৈরির পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে দেয় না। তবে এই প্রক্রিয়ায় রোগী কতটা সুস্থ হচ্ছেন, তা বুঝতে ৫ দিন সময় লেগে যায়। সাধারণভাবে মৃদু উপসর্গ এবং উপসর্গহীনদের এই প্রক্রিয়ায় চিকিৎসা করা হয়।

সৌরভের কেবিনেই ভর্তি অরূপ বিশ্বাস
এই সপ্তাহের শুরুতেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। তিনি আপাতত সুস্থ এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সৌরভ গাঙ্গুলি ওই বেসরকারি হাসপাতালের যে কেবিনে ছিলেন, সেই কেবিনেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মন্ত্রীকে অক্সিজেনের মাত্রা নগরে রাখছেন চিকিৎসকরা।

করোনা আক্রান্ত মন্ত্রী, মেয়র পারিষদ
সোমবার কলকাতার মেয়র হিসেবে শপথগ্রহণ করেন ফিরহাদ হাকিম। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু এবং মন্ত্রী তাপস রায়ের প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেখানে উপস্থিত থাকা মেয়র পারিষদ স্বপন সমাদ্দারও করোনা আক্রান্ত হন। এর ফলে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা তৃণমূলের বিধায়ক, মন্ত্রী এবং কাউন্সিলরদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে।

আতঙ্কিত না হতে পরামর্শ মেয়রের
গত তিনদিনে তিন গুণ বেড়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বড়দিন এবং বর্ষবরণের উৎসবে বিধিনিষেধে ছাড় দেওয়াকেই এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছেন। তাঁরা বলছেন তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে কলকাতা তথা রাজ্যে।
যদিও এব্যাপারে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন সংক্রমিতদের ৮০ শতাংশই উপসর্গহীন, ১৭ শতাংশের মৃদু উপসর্গ রয়েছে। আর ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। মেয়র জানিয়েছেন, শহরের সেফ হোমগুলি খোলা হবে সোমবার থেকে। এছাড়াও শহর জুড়ে কন্টাইনমেন্ট জোন চিহ্নিত করার কাজও শুরু করেছে পুরসভা।












Click it and Unblock the Notifications