মমতার স্বাস্থ্য কমিশনে 'অনাস্থা'! অভিযোগ প্রত্যাহার করতে চাইল এই তৃণমূল নেতার পরিবার

সুবিচার পাওয়া দূর-অস্ত, কেবল হয়রানির শিকার হতে হচ্ছে স্বাস্থ্য কমিশনের অভিযোগ দায়েরের পর। এমনটাই অভিযোগ, মুর্শিদাবাদের প্রাক্তন ও প্রয়াত তৃণমূল নেতা মান্নান হোসেনের পরিবারের।

সুবিচার পাওয়া দূর-অস্ত, কেবল হয়রানির শিকার হতে হচ্ছে স্বাস্থ্য কমিশনের অভিযোগ দায়েরের পর। এমনটাই অভিযোগ, মুর্শিদাবাদের প্রাক্তন ও প্রয়াত তৃণমূল নেতা মান্নান হোসেনের পরিবারের। স্বাস্থ্য কমিশনে করা অভিযোগ তুলে নিতে ইতিমধ্যেই চিঠি দিয়েছে মুর্শিদাবাদের এই প্রভাবশালী তৃণমূল পরিবার। চিঠি পেয়েছেন তারা। সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত মান্নান হোসেনের ছেলে সৌমিক হোসেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের বিশিষ্ট নেতা।

মমতার স্বাস্থ্য কমিশনে অনাস্থা! অভিযোগ প্রত্যাহার করতে চাইল এই তৃণমূল নেতার পরিবার

কিডনি প্রতিস্থাপনের জন্য মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালে গত বছরের ২ নভেম্বর ভর্তি হয়েছিলেন মান্নান হোসেন। ৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপন হয়। ছয় নভেম্বর বাড়িতেও ফিরে যান তিনি। কিন্তু সাতই নভেম্বর অসুস্থ বোধ করেন মান্নান হোসেন। ৮ নভেম্বর ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৪ নভেম্বর মৃত্যু হয় মুর্শিদাবাদের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতির।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ২২ নভেম্বর স্বাস্থ্য কমিশনের লিখিত অভিযোগ দায়ের করে মান্নান হোসেনের পরিবার। এখনও পর্যন্ত তিনটি শুনানি হলেও, স্বাস্থ্য কমিশনের কাজে অগ্রগতি নিয়ে সন্দিহান প্রাক্তন এই তৃণমূল নেতার পরিবার।

মমতার স্বাস্থ্য কমিশনে অনাস্থা! অভিযোগ প্রত্যাহার করতে চাইল এই তৃণমূল নেতার পরিবার

কমিশনে হাজিরা দিলেও, বারবার একই প্রশ্ন করা হয় বলে অভিযোগ। যেই প্রশ্নগুলি পরিবারের তরফে করা হয়েছিল সেগুলি চাপা দেওয়ার অভিযোগ করেছে পরিবার। ৪ এপ্রিল তৃতীয় শুনানির পর স্বাস্থ্য কমিশনের কাছে ক্ষোভ জানানো হয় পরিবারের তরফে। ৫ এপ্রিল স্বাস্থ্য কমিশন থেকে অভিযোগ তুলে নেওয়ার চিঠি দেয় পরিবার।

এরপর স্বাস্থ্য কমিশনের কাছে আলাদা একটি চিঠি দিয়ে জমা দেওয়া সব কাগজ ফেরত চেয়েছে পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+