পুজোর আগেই বাড়তে চলেছে বেতন! পে কমিশনের রিপোর্ট জমার সময় অনেকটা এগিয়ে আনল সরকার

রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো তাড়াতাড়ি চালু করতে চায়।

রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে চায়। সেইজন্য বেতন কমিশনকে রিপোর্ট তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বেতন কমিশন নিয়ে বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা! পে কমিশন নিয়ে আশার আলো রাজ্য সরকারি কর্মীদের

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেতন কমিশনের তরফ থেকে ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফ থেকে দু থেকে তিন মাসের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। আর রিপোর্ট হাতে পেলেই তা যতটা সম্ভব কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে মনে করা হচ্ছে, পুজোর আগেই সম্ভবত সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে।

এমাসের দ্বিতীয় সপ্তাহে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে অভিরূপ সরকার বলেছিলেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। বলেছিলেন শীঘ্রই রিপোর্ট জমা দেওয়া হবে।

এদিকে, পুলিশ কর্মীদের কম ছুটির কথা মাথায় রেখে তাঁদের এক মাসের পরিবর্তে ৫২ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+