সরকারের থাকা না থাকা রাজীব কুমারের ওপর! আরও চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের

রাজ্য সরকার রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে। এদিন শিলিগুড়িতে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে রাজ্য সরকারের থাকা বা থাকাটা রাজীব কুমারের ওপরেই নির্ভর করছে।

রাজ্য সরকার রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে। এদিন শিলিগুড়িতে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে রাজ্য সরকারের থাকা বা থাকাটা রাজীব কুমারের ওপরেই নির্ভর করছে। কটাক্ষ করে তাঁর দাবি, তৃণমূলের থাকা না থাকাটাও রয়েছে রাজীব কুমারের ওপরেই। তাঁর আরও কটাক্ষ, এক সময়ে দোষীরা যাঁর হাত থেকে বাঁচার চেষ্টা করত, এখন তিনিই সিবিআই-এর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন।

সরকারের থাকা না থাকা রাজীব কুমারের ওপর! আরও চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের

দিন কয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন, সিবিআই যখন চাইবে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে। তিনি বলেছিলেন, সিবিআই যদি চিদাম্বরমকে ধরতে পারে সেখানে রাজীব কুমার কে, প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন রাজীব কুমারের থেকে দিদির বিপদ বেশি। রাজীব কুমার ধরা পড়লে সব তথ্য বাইরে চলে আসবে, তাই দিনরাত এক করে তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ ছিল, আগে হাত পা গিয়েছে, এখন শুধু মাথাটা বাকি আছে। এর আগে দিলীপ ঘোষের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে আছেন রাজীব কুমার।

প্রসঙ্গত এদিন, রাজীব কুমারের আবেদনের প্রেক্ষিতে বুধবার নতুন মামলার শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। যদিও আদালতের তরফ থেকে তাঁকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+