বরিশা ক্লাবের পরিযায়ী মা দুর্গাকে বিসর্জন নয়, সংরক্ষণ করবে রাজ্য সরকার
বরিশা ক্লাবের পরিযায়ী মা দুর্গাকে সংরক্ষণ
নিউ নর্মালের দুর্গাপুজোয় এ বছর নজর কেড়েছে বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজো। পরিযায়ী দুর্গা প্রতিমা যেন বর্তমান সমাজের জ্বলন্ত ছবি। তাই এই প্রতিমা বিসর্জন করা হবে না, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা সংরক্ষণ করা হবে।

এ বছর এই পুজোর থিম ছিল ত্রান। লড়াকু মহিলা পরিযায়ী শ্রমিককে কুর্নিশ জানিয়েছে এই ক্লাব। থিম শিল্পী রিন্টু দাসের তুলির টানে এই মুহূর্তের আর্থ–আমাজিক পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে মণ্ডপে। এই দেবীর হাতে ছিল না কোনও অস্ত্র, তার বদলে ছিল কোলে সন্তান ও হাতে ত্রানের থলি। পুজো উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী চিন্তাধারা দর্শকদের পাশাপাশি রাজ্য সরকারকেও মুগ্ধ করে দিয়েছে। আর তাই এই প্রতিমা সংরক্ষণের ভাবনা।
ইতিমধ্যে বড়িশা ক্লাবে তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাধারণত দুর্গা প্রতিমা রবীন্দ্র সরোবর বা ইকো পার্কে সংরক্ষণ করে রাখা হয়। তবে এই প্রতিমাকে কোথায় রাখা হবে তা নিয়ে চলছে জল্পনা। যদিও এই পরিযায়ী মাকে নিয়ে রাজ্য সরকারের অন্য ধরনের চিন্তা ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এ বছর করোনা পরিস্থিতিতে থিমের পুজো হলেও হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভেতর দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications