রাজ্যের রথযাত্রা ! বিজেপির তালিকায় প্রশাসনের সঙ্গে বৈঠক লালবাজারে

টালবাহানার পর বৈঠকের সিদ্ধান্ত। রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে বৃহস্পতিবার লালবাজারে বৈঠক। বিজেপির তরফে বৈঠকে উপস্থিত থাকবেন, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

টালবাহানার পর বৈঠকের সিদ্ধান্ত। রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে বৃহস্পতিবার লালবাজারে বৈঠক। বিজেপির তরফে বৈঠকে উপস্থিত থাকবেন, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের তরফে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ওবং রাজ্য পুলিশের ডিজি। বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক শুরু হওয়ার কথা।

রাজ্যের রথযাত্রা ! বিজেপির তালিকায় প্রশাসনের সঙ্গে বৈঠক লালবাজারে

বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ১২ ডিসেম্বর বুধবারের মধ্যে সরকারকে বিজেপির সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল। এরপর বিজেপির তরফে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ তিনজনের নাম
দেওয়া হয়েছিল সরকারের সঙ্গে বৈঠকের জন্য। রাজ্যের তরফে আপত্তি জানানো হয়। কেননা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের সঙ্গে ডিজি ও মুখ্যসচিব কীভাবে বসবেন, সেই প্রশ্নও তোলা হয় সরকারের তরফ থেকে। এই আপত্তি জানালে আদালত তাকে কোনও আমল দেয়নি।

সূত্রের খবর অনুযায়ী, আদালত পাল্টা সরকারকে প্রশ্ন করে, ডিজি এবং আইজির বিরুদ্ধেও তো মামলা চলছে।

আদালতের তরফে জানানো হয়, রথযাত্রার নিরাপত্তা নিয়ে যেমন সরকারকে বৈঠক করতে হবে, সেই বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে হবে ১৫ ডিসেন্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+