পুজোর আগেই ফের ছুটি সরকারি কর্মীদের! ঘোষণা নবান্নের

পুজোয় দীর্ঘ ছুটির আগে ফের ছুটি ঘোষণা করা হল নবান্নের তরফে। জানানো হল সোমবার অর্থদিবস ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজোর জন্য এই অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে।

পুজোয় দীর্ঘ ছুটির আগে ফের ছুটি ঘোষণা করা হল নবান্নের তরফে। জানানো হল সোমবার অর্থদিবস ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজোর জন্য এই অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে। সোমবার বিশ্বকর্মা পুজোয় অর্ধদিবস ছুটি দিয়ে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে বৃহস্পতিবার।

পুজোর আগেই ফের ছুটি সরকারি কর্মীদের! ঘোষণা নবান্নের

যাঁরা একটু বেড়াতে ভাল বাসেন, তাঁরা সোমবার পুরো ছুটি নিলে পরপর ছুটি পেয়ে যাবেন। কাছে কোথাও ঘুরেও আসতে পারবেন। এই সুযোগ সরকারি কর্মীদের আগেও করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

পুজো, জামাই ষষ্ঠীতে অর্থদিবস কিংবা পূর্ণ দিবস ছুটি দেওয়া হলেও, ধর্মঘটের দিন দুটি দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেক্ষেত্রে কর্মদিবস নষ্টের অভিযোগ করা হয়। আর সরকারি কর্মীদের অফিসে হাজিরার জন্য নির্দেশিকাও জারি করা হয়। আর না হাজির হলে, চাকরি জীবনে একদিন ছেদ হওয়ার হুমকিও পেয়েছেন সরকারি কর্মীরা।

তবে বিশ্বকর্মা পুজোয় হাফ ছুটিতে কর্মীদের সেই ক্ষোভ অনেকটা প্রশমন হবে বলেই মনে করছেন সরকারি দলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+