পার্কস্ট্রিট মেট্রো দুর্ঘটনায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়ির পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়ির পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর নির্দেশেই সজলবাবুর বাড়িতে যান বিধায়ক জাভেদ খান ও সাংসদ মালা রায়। রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন তাঁরা।

মেট্রো দুর্ঘটনায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার

দুর্ঘটনার কথা জানার পরেই মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছেন, সজলবাবুর পরিবারের পাশে রয়েছেন তিনি এবং রাজ্য সরকার। ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনার সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক না থাকলেও তা যে অত্যন্ত দুঃখজনক তা জানিয়ে সজল বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সজল বাবুর পরিবারের লোকেরা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। এদিকে জাভেদ খান জানিয়েছেন,দুর্ঘটনা না গফিলতি তা তদন্ত সাপেক্ষ বিষয়। বারেবারেই মেট্রোয় এই ধরণের দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে। আশাকরি মেট্রো সাবধান হবে।

এদিকে মেট্রো কর্তৃপক্ষের দাবি লাইনে তড়িদাহত হয়েই মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানিয়েছেন, টোকেন-সহ সজল কাঞ্জিলালের আঙুল আটকে গিয়েছিল এসি রেকের দরজায়। বাকি শরীর তখন বাইরে। মেট্রো চলতে শুরু করলে দরজার রবার আঁকড়েই ঝুলে থাকেন সজল কাঞ্জিলাল। টানেলে ঢুকে পড়ে বেশ কয়েকটি কামরা। বিপদ বুঝে আচমকা ব্রেক কষেন মোটরম্যান। লাইনে পড়ে যান ঝুলতে থাকা সজলবাবু। জোরে ব্রেক কষার ফলেই সম্ভবত ভারসাম্য রাখতে পারেননি তিনি, তারপরেই লাইনে পড়ে যান । থার্ড লাইনে পড়ে গিয়েই বিদ্যুত্‍স্পৃষ্ট মৃত্যু হয় তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+