কোনও ডিএ বাকি নেই, বলছে রাজ্য সরকার, তাজ্জব হাইকোর্ট

ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করে নয়া বিতর্কের উত্থাপন করলেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, ‘আর কোনও ডিএ বাকি নেই সরকারি কর্মীদের।’

হাইকোর্টে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানাল, সরকারি কর্মীদের কোনও ডিএ বাকি নেই। রাজ্যের অ্যাভভোকেট জেনারেলের এমন কথায় তাজ্জব বনে গেলেন খোদ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও। তিনি বলেন, 'শুধু সরকারি কর্মীরাই নন, হাইকোর্টের কর্মীরাও তো ডিএ সমস্যায় ভুগছেন!'

কোনও ডিএ বাকি নেই, বলছে রাজ্য সরকার, তাজ্জব হাইকোর্ট

বুধবার হাইকোর্টে রাজ্য সরকারের তরফে ১৫ শতাংশ ডিএ-র বিজ্ঞপ্তি পেশ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিন হাইকোর্টে তিনি বলেন, 'সরকারি কর্মীদের কোনও মহার্ঘভাতা অর্থাৎ ডিএ বাকি নেই।' রাজ্য সরকারের এই বক্তব্যের বিরোধিতা করে কনফেডারেশন অফ স্টেট গর্ভর্নমেন্ট এমপ্লয়িজ।

ইউনিয়নের আইনজীবী সর্দার আমজাদ আলি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ-র বিস্তর ফারাক। আর রাজ্য সরকার ২০১৩ সাল থেকে কোনও ডিএ মেটায়নি। এদিন হঠাৎ এসে এজি বলছেন সরকারি কর্মীদের ডিএ বাকি নেই। তাহলে কবে দেওয়া হল বকেয়া ডিএ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে পড়েছে।

২০১৩ সাল থেকে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ শতাংশ। গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন। ১১ সেপ্টেম্বর হাইকোর্টে ১৫ শতাংশ ডিএ প্রদানের কথা জানান অ্যাডভোকেট জেনারেল। তখন হাইকোর্ট জানায়, বুধবারের মধ্যে তা বিজ্ঞপ্তি আকারে পেশ করতে হবে। সেইমতো এদিন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি পেশ করা হয়।

এদিন আবার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করে এক নয়া বিতর্কের উত্থাপন করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, 'রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটে গেল। আর কোনও ডিএ বাকি নেই।' তাঁর এই বিবৃতিতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সরকারি কর্মীদের মধ্যে। এদিন রাজ্যে সরকারের এই বিবৃতিতে হাইকোর্টের প্রধান বিচারপতিও বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, আগামী নভেম্বরে ফের এই মামলার শুনানি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+