পঞ্চায়েত বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্যের, আইনি জট কাটার আগেই প্রক্রিয়া শুরু

পঞ্চায়েত নির্বাচন এখনও আইনি ফাঁস মুক্ত হয়নি। এখন মামলার জটাজালে আবদ্ধ এক-তৃতীয়াংশ আসনের ভবিষ্যৎ। তা সত্ত্বেও রাজ্যের তিন স্তর পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।

পঞ্চায়েত নির্বাচন এখনও আইনি ফাঁস মুক্ত হয়নি। এখন মামলার জটাজালে আবদ্ধ এক-তৃতীয়াংশ আসনের ভবিষ্যৎ। তা সত্ত্বেও রাজ্যের তিন স্তর পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। শুক্রবার পঞ্চায়েত দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আটটি জেলা পরিষদ, ১২৩টি পঞ্চায়েত সমিতি ও ১৬৩৮টি গ্রাম পঞ্চায়েতের প্রক্রিয়া শুরু করা হল।

পঞ্চায়েত বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্যের

রাজ্যের ২০ জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেইসব বোর্ড গঠনের প্রক্রিয়াই শুরু হবে, যেখানে কোনও আইনি জটিলতা নেই। আইনি জটিলতা মিটলে, বাকি বোর্ড গঠন করা হবে।

এই মর্মে বোর্ড গঠনের দিনক্ষণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে ১৬ থেকে ২৯ আগস্ট। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর। জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া সারতে হরবে ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে।

ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে ফলাফ ঘোষণার পর কেটে গিয়েছে প্রায় তিন মাস। ফলাফল ঘোষণা হয়েছিল ১৭ মে। আর পঞ্চায়েত ভোটের আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসন নিয়ে মামলা আটকে রয়েছে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, ৪৮ হাজার ৬৫০টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৬ হাজার ৮১৪টি আসমে ভোট হয়নি। পঞ্চায়েত সমিতির ৯২১৭টি আসনের মধ্যে ৩০৫৯টি আসনি ভোট হয়নি এবং জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি ২০৩টিতে।

প্রায় ৩৪ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ১৩ আগস্ট এই মামলার শুনানি। তার আগে যে আটটি জেলা পরিষদ গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারি হল, সেগুলি হল, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও হাওড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+