একশো দিনের কাজে বাংলার ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে রাজ্য সরকার, বড় ঘোষণা মমতার
রেড রোডের ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে বাংলার বঞ্চিত শ্রমিকদের টাকা দেবে রাজ্য সরকার। চলতি ফেব্রুয়ারি মাসেই এই টাকা দেওয়া হবে। এমনই আশা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্না দিচ্ছেন। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। বাংলার ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। এছাড়াও বাংলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাঠাচ্ছে না কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস সরকার। সেজন্য ধর্নার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল থেকে মুখ্যমন্ত্রী ধর্না চালাচ্ছেন। কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রী করেছিলেন। আজ শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বক্তব্য রাখেন। সেখানেই তিনি বড় ঘোষণা করলেন। কেন্দ্রকে টাকা দিতে হবে না। রাজ্য বাংলার শ্রমিকদের টাকা দিয়ে দেবে। অর্থাৎ বাংলার ১০০ দিনের প্রকল্পে শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক রাজ্য সরকার দেবে।
মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে তীব্র আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তিনি প্রবলভাবে সুর চড়িয়েছেন। বিজেপি সরকার প্রচারে যত টাকা খরচ করে, সেখান থেকেই বাংলার বঞ্চিত ১০০ দিনের শ্রমিকের টাকা মিটিয়ে দেওয়া যেত। এ কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেসের সাহায্য করবে। গরিব মানুষদের কখনও বঞ্চিত হতে দেবেন না মুখ্যমন্ত্রী। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি বঞ্চিতদের হয়ে কাজ করে যাবেন।
এদিনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার রাজ্য সরকার নিজেই সেই টাকা মিটিয়ে দেবে। ২১ লক্ষ শ্রমিক বাংলায় ১০০ দিনের কাজের টাকা পান। সেই টাকা মেটানো হবে ২১ ফেব্রুয়ারি মধ্যে। শ্রমিকদের কাছে টাকা পৌঁছাবে। এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২১ লক্ষ বঞ্চিত মানুষের ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। ধর্না মঞ্চ থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই লোকসভা ভোট। বাংলার প্রাপ্য টাকা নিয়ে লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিকে বাংলার তৃণমূলের দুর্নীতিকে সামনে আনতে জোর প্রচার চালাচ্ছে বিজেপি।
সেখান থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটের আগে এই বার্তা মাস্টার্স স্ট্রোক হতে পারে। এমনই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে দুর্নীতি হয়েছে। কিন্তু সেখানে কোনও টাকা আটকানো হয় না। বাংলার সঙ্গেই এই ঘটনা ঘটে, বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকে তিনি জোর গলায় প্রশ্ন তুলেছেন, 'সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? " বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে। জোর গলায় বললেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications