পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি, নবান্নে সেল তৈরি করে সুষ্ঠু-অবাধ ভোটের বার্তা রাজ্যের

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। দার্জিলিং-কালিম্পং বাদে ২০টি জেলায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিও।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। দার্জিলিং-কালিম্পং বাদে ২০টি জেলায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিও। বিজ্ঞপ্তি পৌঁছেছে রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর নবান্নেও। আর নবান্নে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছতেই রাজ্য প্রশাসনের তরফে পৃথক সেল খোলা হল।

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি, নবান্নে সেল তৈরি করে সুষ্ঠু-অবাধ ভোটের বার্তা রাজ্যের

পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সেল নির্বাচন কমিশনের সঙ্গে যোগোযোগ রেখে চলবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এদিকে মনোনয়ন নিয়ে অশান্তি এড়াতে এদিন বিকল্প উপায়ের সন্ধানে পুলিশের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন।

রাজ্যে ১ থেকে ৫ মে পর্যন্ত তিন দফায় পঞ্চায়েত ভোট। তা শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনিক স্তরেও শুরু হয়ে গিয়েছে তৎপরতা। নবান্নেও ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন বিজ্ঞপ্তি পৌঁছনোর পরই রাজ্য সরকারের তরফে একটি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনী সেল খোলার।

এই পঞ্চায়েত নির্বাচনী সেল নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলার পাশাপাশি জেলার ভোট সংক্রান্ত সমস্ত কিছুই নজরে রাখবে। যাতে অশান্তি এড়িয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই এই পঞ্চায়েত নির্বাচনী সেল তৈরি হল। শাসকদল এই অভিনব উপায় নিয়েছে শান্তিপূর্ণ পথে ভোট করার জন্য। নবান্নের তরফে অশান্তি এড়িয়ে মনোনয়ন প্রক্রিয়া সমাধা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

একইসঙ্গে নির্বাচন কমিশনও চাইছে মনোনয়ন নিয়ে অশান্তি এড়াতে। এদিনই মনোনয়ন পত্র তুলতে যেতে বহু জায়গায় বিরোধীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ ওঠে। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ করেছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। প্রতি ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট- সর্বত্রই গন্ডগোল হয়েছে, সংঘর্ষ বেধেছে। এই অশান্তি এড়াতে এদিনই পুলিশ-প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+